ফুলের সংমিশ্রণে সাজানো হয়েছে। খাটের মাঝে গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ আঁকানো হয়েছে। টি-টেবিলের ওপর আধখাওয়া ভাতের প্লেট। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে খাটের মাঝের ফুলগুলো ঝেড়ে ফেলে সেখানে বড় সাইজের একটা কোলবালিশ দিয়ে তেহরীদ শুয়ে পড়ে।
ইশার নতুন সকাল
সকাল যখন প্রায় সাড়ে আটটা বাজে, ঠিক তখন ইশার ঘুম ভাঙে। ইশা আস্তে আস্তে চোখ মেলে আশেপাশে তাকায়। রুমের মধ্যে ইশা একাই; এখনো সেই রাতের মতো সাজসজ্জা। বিছানার অন্য পাশে তাকিয়ে বুঝতে পারে রাতে এখানে কেউ ঘুমিয়েছে। তেহরীদ ছাড়া অন্য কেউ নয় নিশ্চয়ই। ইসস! কী ভুলটাই না হলো ঘুমিয়ে। যদি না ঘুমাতো, তাহলে হয়তো কালকে লোকটার সাথে কথা বলে সব পরিষ্কার করা যেত। সেই কালকে থেকে এসব ভারী শাড়ি পরে থাকায় এখন অস্বস্তি হচ্ছে। কিন্তু ফ্রেশ হওয়ার জন্য তো জামাকাপড় লাগবে। তবে পুরো রুমে চোখ বুলিয়েও কোথাও কালকে সাথে করে নিয়ে আসা ট্রলিটা পেল না। এখন কী করবে, কাকে ডাকবে?
ইশার সব টেনশন দূর করতে তখন কেউ দরজায় নক করে… “ইশা, আসতে পারি?” “জি, আসুন।”
তখন দরজা ঠেলে রীফাতের বউ তানভী ভিতরে আসে। ইশা ভালো করে তানভীকে দেখে… তানভীর পরনে জাম রঙের একটা শাড়ি, দুই হাতে স্বর্ণের চুড়ি, কানে দুল, গলায় চেইন। ফর্সা শরীরে তানভীকে শাড়িটায় খুব মানিয়েছে। ইশা যখন তানভীকে পরখ করতে ব্যস্ত, তখনই তানভী বলে… “একি ইশা! তুমি এখনো ফ্রেশ হওনি কেন?” “আসলে ভাবি, আমি জানি না আমার জামাকাপড় কোথায় রাখা হয়েছে।”
“ওহ এই কথা! তুমি তো আমাদের কাউকে ডাকতে পারতে। আচ্ছা যাই হোক, তুমি গোসলে যাও। সানী তোমার জন্য চাচির থেকে সব নিয়ে আসছে। আজকে তোমাকে শাড়ি পরতে হবে। শাড়ি পরতে পারো তুমি?” “একা একা পারি না।” “আচ্ছা

