সমস্যা নেই, তুমি গোসলে যাও। সানী আসলে আমি তোমাকে ব্লাউজ আর পেটিকোট দেব, সেগুলো পরে বেরিয়ে এসো। তারপর আমি আর সানী মিলে রেডি করিয়ে দেব।” “আচ্ছা।”
ইশা ওয়াশরুমে যায় আর তানভী খাটের ওপর বসে থাকে। সানী সবকিছু নিয়ে আসলে তানভী ইশাকে ডেকে সবকিছু দেয়। ইশা ওপরে ভেজা তোয়ালে জড়িয়ে বেরিয়ে আসে। ইশা আসার পর তানভী আর সানী মিলে তাকে আগে খয়েরী রঙের শাড়ি পরিয়ে দেয়। এরপর হালকা সাজিয়ে দিয়ে মেহজাবীন সিকদারের দেওয়া গয়নাগুলোও পরিয়ে দেয়। হাঁটু ছুঁইছুঁই লম্বা চুলগুলো আঁচড়িয়ে ইশা তানভী আর সানীর সাথে রুম থেকে বেরোয়। সকালের নাস্তার সময় হওয়ায় সবাই তখন নাস্তার টেবিলে বসেছে। ইশা সিঁড়ি দিয়ে নামতে নামতে আরও দুটো নতুন মুখের দেখা পায়। মেহজাবীন সিকদার ইশাকে নিয়ে আগে সোফায় বসায়। ইশাকে মেহজাবীন সিকদার দুজনের সাথে পরিচয় করিয়ে দেয়। একজন হলো তেহরীদ-এর ছোট চাচা আফসার সিকদার আর তার বউ রোকসানা সিকদার। তাদের এক ছেলে এক মেয়ে—#ইমতিয়াজ সিকদার ফায়াজ ও সিনথিয়া সিকদার সিমরান। ছোট চাচা চাচিকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন, বিয়ের কথা শুনে সকাল সকাল বাসায় চলে এসেছেন।
তেহরীদ সকালে উঠে হাঁটতে বেরিয়ে এখন বাসায় ফিরে আসে। তেহরীদ যখন বাসায় প্রবেশ করে, তখন ইশা মেহজাবীন সিকদারকে কিছু বলছিল। তেহরীদ একবার সেই দিকে তাকিয়ে সোজা ডাইনিং রুমে চলে যায়। ইশাকে নিয়ে মেহজাবীন সিকদারকে আসতে দেখে মিসবাহ তেহরীদ-এর পাশের চেয়ারে বসতে চায়। কিন্তু মিসবাহ বসার আগেই ইশাকে বসিয়ে দেন তার শাশুড়ি। মিসবাহ রাগ নিয়ে অন্য চেয়ারে বসে পড়ে। সবার শেষে শামীমা সিকদার আসেন। “তা নতুন বউয়ের কি পেটে খিদে বেশি নাকি? যে সবার আগেই খেতে বসে পড়েছে!” “খিদে কম না কি বেশি, তা জেনে তুমি কী করবে?”
তেহরীদ-এর কথার উত্তরে

