শামীমা সিকদার কী বলবেন বুঝতে না পেরে চুপ হয়ে যান। ইশার মন খারাপ হলেও তেহরীদ-এর জবাব দেওয়ায় খুশি হয়। খাবার টেবিলে এখন নীরবতা; সবাই চুপচাপ খাচ্ছে। খাওয়ার পর ইশাকে নিয়ে সব কাজিনরা হলরুমে বসে আড্ডা দেওয়ার জন্য, তবে তেহরীদ নিজের রুমে চলে যায়। বিয়ের খবর পেয়ে কিছু মহিলা আসে নতুন বউ দেখতে। কেউ ভালো বলে তো আবার কেউ মন্দ; তাদের সাথে তাল মিলিয়ে সেলীনা ও শামীমা সিকদার আরও কথা শোনায়। মা-বাবা তুলেও অনেক কিছু বলে। ইশা শব্দবিহীন কান্না করতে থাকে। অবস্থা বেগতিক দেখে সানী বলে মেহজাবীন সিকদার ইশাকে ডাকছেন… এই বলে ইশাকে তেহরীদ-এর রুমে নিয়ে যেতে থাকে। তেহরীদ ছাদ থেকে নেমে নিজের রুমে যাওয়ার সময় সব কথাই তার কানে আসে, কিন্তু কিছু বলে না। ইশা চোখ ভালোমতো মুছে ভিতরে যায়। তেহরীদ তখন ডিভানে বসা ছিল। তেহরীদ চোখ তুলে ইশার দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ইশা কিছুটা ভয় পায়।
“তুমি কি বোবা? কথা বলতে পারো না তুমি?” তেহরীদ-এর এহেন কথায় ইশা ভড়কে যায়। কালকেই তো সে লোকটার সাথে গাড়িতে কথা বলল! আবার তার সামনেই তো কবুল বলে বিয়ে করেছে। লোকটা কি এখনই সব ভুলে গেল নাকি? নাহলে হঠাৎ করে তাকে বোবা বলছে কেন? “আমি বোবা হব কেন? আমি কথা বলতে পারি।” “তাহলে তখন মুখ দিয়ে কথা বের হলো না কেন?” “মানে?” “নিচে যখন সবাই মিলে এতগুলো কথা বলল, তখন তোমার মুখটা বন্ধ ছিল কেন? সবার কথা শুনতে খুব ভালো লাগছিল?” “আমি কী বলতাম তখন?”
“কী বলতে মানে? তুমি যদি এভাবে মুখ বুজে সহ্য করো, তাহলে সারাজীবন সহ্য করেই যেতে হবে। কাউকে উচিত জবাব না দিলে আরও সুযোগ পাবে কথা

