ওসমান হাদী

গ্রামে প্রবাদ আছে, “কালা কুত্তার ঈমান চৌদ্দ আনা সাদা কুত্তার ঈমান শূন্য আনা, এবং সাদা কুত্তাকে সাবধানে ভাত দিও। মাহমুদুর রহমান সেই সাদা কুত্তা, যে ভাত খাওয়ার পর ভাতদাতাকে কামড়িয়ে দাঁত পরিষ্কার করে।

আমি কিছু তথ্য জানি, তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ একজনের সূত্রে। তিনি আমার ব্যক্তিগত বন্ধু, এবং সম্পর্কটি সম্পূর্ণ অরাজনৈতিক। আমি পেশাদার এক্টিভিস্ট নই বলে এসব জিনিস নিয়ে কখনো লিখি নি। কিন্তু সাদা কুত্তার কামড় থেকে দেশবাসীকে রক্ষা করা দায়িত্ব বলে মনে করি।

(১) আন্দোলনে বিএনপি পুরোদমে সক্রিয় হয় জুলাই ১৩ তারিখের পরে। ১৪ তারিখ তারেক রহমান ছাত্রদল ও যুবদলের শীর্ষ নেতৃত্বকে একসাথে নিয়ে মিটিং করেন, এবং ঢাকা শহরকে ১০টি জোনে ভাগ করেন।

৪টি জোন ঢাকার কেন্দ্রে। শাহবাগ, কাকরাইল, কাওরানবাজার, ধনমণ্ডি। বাকি ৬টি জোন ঢাকার প্রবেশপথগুলো ঘিরে।

প্রত্যেক জোনে ছাত্রদলের ১০ জন ও যুবদলের ১০ জনকে দায়িত্ব দেন নেতৃত্ব দিতে। প্রতি জোনে সমন্বয়ের দায়িত্ব পান একজন।

এদের প্রধান কাজ ছিলো ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে ছাত্রদল ও যুবদলের কর্মীদের ঢাকায় নিয়ে আসা, এবং ছাত্রদের রক্ষায় ঢাল হিশেবে পাশে থাকা।

(২) একই দিনে তারেক রহমান মির্জা আব্বাস পরিবারকে নির্দেশ দেন ঢাকায় আসা সকল নেতাকর্মী ও ছাত্রের খাওয়া দাওয়া ও পানির ব্যবস্থা করতে। ১৫ থেকে ১৮ তারিখ মির্জা আব্বাস পরিবার ৮ ট্রাক পানি ও দুই ট্রাক প্যাকেটজাত খাবার বিতরণ করেন, পরবর্তীতে আরও অনেক ট্রাক, বিভিন্ন কৌশলে। ছাত্রদল ও যুবদলের কর্মীদের দিয়ে।

এনসিপি ও শিবিরের এখন যারা গর্ত থেকে বের হয়ে গলা উঁচু করছে, তারা কি জানে যে ছাত্ররা মির্জা আব্বাসের খাবার খেয়ে রাস্তায় ছিলো?

(৩) ১৫ তারিখ দলের হাইকমান্ডের সদস্যদের সাথে তারেক রহমান একাধিক মিটিং করেন। সেখান থেকে জেলা কমিটিগুলোকে সক্রিয় করার ও প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিএনপিপন্থী পরিবহন ব্যবসায়ীদের অনুরোধ করা হয়, জেলা পর্যায়ের সকল নেতাকর্মীর ঢাকায় আসা ও জেলা / থানা শহরে যাতায়াতের ক্ষেত্রে যেন সর্বোচ্চ সহায়তা করা হয়। ১৬ তারিখ থেকে জেলা ও থানা বিএনপি, এবং স্থানীয় ছাত্রদল / যুবদল আন্দোলনে সংঘবদ্ধভাবে অংশ নেয়া শুরু করে।

(৪) সেই সময়ে জেলা শহরগুলোতে যারা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিশেবে কর্মরত ছিলেন, তাদের বড় অংশই ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবের ব্যাচমেট / বন্ধু ছিলো। বিসিএস ৩৩/৩৪ এই ব্যাচগুলো। রাকিব তার আরেক বন্ধুকে সাথে নিয়ে ওই অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলদের অনুরোধ করে, যেন ছাত্রদের উপর কোনো গু/লি চালানো না হয়। তারা যেন অন্তত বেআইনী কোনো নির্দেশ পালন না করেন। কারণ জেলা শহরে মাঠ পর্যায়ে পুলিশ কাজ করে মূলত এসপি সদর সার্কেলের কমান্ডে।

লক্ষ করবেন, জেলা শহরগুলোতে পুলিশ তেমন সহিংস হয় নি। এর কারণ হলো এই।

এখানে আমি আরেকটি তথ্য দিতে চাই। হবিগঞ্জের বানিয়াচংয়ে গু/লির নির্দেশ দিয়েছিলো বানিয়াচং থানার তৎকালীন ওসি দেলোয়ার। এই দেলোয়ার ছিলো শিবিরের লোক। কিন্তু আওয়ামী লীগ সেজে ওসি পদ নিয়েছিলো। তাই আওয়ামী লীগের আস্থাভাজন থাকতে অতিরিক্ত আওয়ামী লীগগিরি করতে সে ৫ আগস্ট সকাল বেলা টহলে গিয়ে গুলির নির্দেশ দিয়েছিলো, যদিও জেলা পুলিশ সুপার আখতার হোসেনের সুস্পষ্ট নির্দেশনা ছিলো কোনোপ্রকার গু/লি না করতে। ওসি দেলোয়ার পরবর্তীতে গ্রেপ্তার হয়, এবং জামাতের কিছু আইনজীবী তার জামিনের চেষ্টা করে আসছে। এই দেলোয়ারের কারণে তৎকালীন আলফা থ্রি আমিনুল প্রায় মারা যেতে বসেছিলো। কিন্তু এখন সব দোষ হিন্দু এসআই সন্তোষের!

(৫) জুলাই ২০ তারিখের পর থেকে সারা দেশে আন্দোলনের নিয়ন্ত্রণ সামষ্ঠিকভাবে বিএনপি’র হাতে চলে যায়। এই সময়টাতে তারেক রহমান দলীয় কর্মী ছাড়াও বহু ফেসবুক এক্টিভিস্ট ও ইউটিউবারের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন। আমার কাছেও আমন্ত্রণ এসেছিলো, তবে আমি যেহেতু সর্বদা রাজনীতিক ক্ষমতাধর মানুষদের সাথে ঘনিষ্ঠ হওয়া থেকে দূরে থাকি, তাই বিনয়ের সাথে না করি (কারণ কখন কার সমালোচনা করতে হয় ঠিক নেই)। তবে জানিয়ে দিই যে, ছাত্রদের রক্ষায় আমি ব্যক্তিগত ক্যাপাসিটিতে কাজ করবো। জুলাইয়ের ২২ তারিখে আমি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি লিখি। ছাত্রদের বাঁচাতে। চিঠিটির কপি ও ইউএসপিএস রিসিপ্ট তারেক রহমানের ঘনিষ্ঠ আমার সেই বন্ধুর কাছে আছে। এ ধরণের চিঠি আমি দেশ ও মানুষের পক্ষে সর্বদাই লিখি, ভবিষ্যতেও লিখবো। এমনকি তা তারেক রহমান বা বিএনপির বিরুদ্ধে গেলেও।

(৬) জুলাইয়ের শেষ সপ্তাহে তারেক রহমান বিএনপিপন্থী চিকিৎসক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে একাধিক মিটিং করেন। চিকিৎসকদের নির্দেশ দেন, যেকোনো মূল্যে আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে। ঢাকা ও জেলা পর্যায়ের অনেকগুলো বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ও ডায়াগনস্টিক সেন্টার তখন এ কাজে সংযুক্ত হয়েছিলো। বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষকরা আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন।

(৭) ৩ আগস্ট রাতে তারেক রহমান জেলা পর্যায়ের নেতাদের সাথে একাধিক টেলিফোন মিটিং করেন। নির্দেশ দেন, যেকোনো মূল্যে সর্বোচ্চ মানুষ নিয়ে ঢাকায় প্রবেশ করতে হবে। ৪ আগস্ট ভোর থেকেই নারায়ণগঞ্জ, চিটাগাং রোড, গাজীপুর, সাভার, দোহার, বিক্রমপুর, এসব এলাকায় লাখ লাখ বিএনপি ও ছাত্রদলকর্মী জড়ো হতে থাকে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের দায়িত্বে থাকে ছাত্রদল ও বিএনপি’র আলাদা একটি দল। ঢাকায় তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন মির্জা আব্বাস পরিবার। ঢাকার শাহজাহানপুর, উত্তরা, যাত্রাবাড়ি, আব্দুল্লাহপুর, ও দোহারের হাজার হাজার বাসাবাড়িতে তখন বিএনপির কর্মীরা রাত কাটিয়েছে।

(৮) ছাত্র সমন্বয়কদের সাথে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে যোগাযোগ রক্ষা করেন ছাত্রদল সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক নাসির, ও আমান উল্লাহ আমান। এই পুরো প্রক্রিয়ায় শিবির বা জামাতের কাউকে সামনে খুঁজে পাওয়া যায়নি। বরং তাদের অনেকেই ছাত্রলীগ সেজে ছাত্রদের পেটাচ্ছিলো। কেবল সরকার পতন নিশ্চিত হওয়ার পর তারা সামনে আসে, এবং পুলিশ হ/ত্যা, থানা পোড়ানো, থানার অস্ত্র লুটপাট— এগুলো করতে থাকে। এক পর্যায়ে থানাগুলো বাঁচাতে তারেক রহমান নিজে সক্রিয় হন। ৫ আগস্ট রাতে ছাত্রদল, যুবদল, বিএনপি সংঘবদ্ধ হয়ে থানা পাহারা দিতে শুরু করে। বহু দারোগা, কনস্টেবল, মুন্সি সেদিন বিএনপি কর্মীদের বাড়িতে আশ্রয় নিয়েছিলো।

আপাতত এই তথ্যগুলোই পাবলিকলি প্রকাশ করলাম। আরও অনেক বিষয় জানি, সময় হলে বলবো।”

—মহিউদ্দিন মোহাম্মদ
প্রতিক্রিয়া / ১০ জানুয়ারি ২০২৫

আমরা লীগকে ফ্যাসিস্ট বলতাম, কারন তারা মানুষের লেখা ও বলার স্বাধীনতা, সমালোচনা করার স্বাধীনতাকে রোধ করে দুর্বিত্তায়নের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করে একক আধিপত্যবাদ স্থায়ীকরনের চেষ্টা করেছিল।

জুলাই আন্দোলনের পরেই আমি একটা অপছন্দনীয় সন্দেহে ভীষণ ভীত ছিলাম। সন্দেহটা ছিল মজলুমের ফ্যাসিস্ট হিসাবে আবির্ভূত হওয়া।

ইতিহাস বলে কিছু কিছু ক্ষেত্রে মজলুম যখন সুযোগ পেয়ে যায় তখন সে পূর্বের ফ্যাসিস্টের চেয়েও ভয়ংকর রূপ ধারন করে।

খুবই দুঃখজনকভাবে আমরা সেই ভয়ংকরতম ফ্যাসিস্টের মুখোমুখি হয়েছি। এই ফ্যাসিস্ট তার অন্যতম অস্ত্র হিসাবে ধর্মকে ব্যবহার করে তাদের সমালোচনার পথ রুদ্ধ করার চেষ্টা করছে।

ক্লিয়ার করছি।

গত কয়েকদিন ধরেই আমরা ভয়ংকর কিছু ইসলাম অবমাননার সম্মুখীন হচ্ছি। এদের বেশিরভাগই সুস্পষ্টভাবে শিরকের পর্যায়ে পড়ে যায়।

গতকালই একজন বললো তার নির্বাচনী আসনের মনোনয়ন কুরবানী করা হযরত ইব্রাহীম (আঃ) এর সন্তান ইসমাইল (আঃ) কে কুরবানী করার চেয়েও বড় ত্যাগের।

একদম নূন্যতম ইসলামীক শিক্ষা থাকলে, ঈমান থাকলে একজন মানুষ এই ভয়ংকর ইসলাম অবমাননাকর বক্তব্যের তীব্র সমালোচনা করবেই।

আরেকজন বললো, ইবাদত না করেও বিড়ি টেনে তার দলীয় প্রতিকের প্রচার করলে আল্লাহ ক্ষমা করে দিতেও পারেন। যেখানে মানুষ ইবাদত করার পরেও নিশ্চিত নয় সে ক্ষমা প্রাপ্ত হবে কি না, সেখানে এই লোক ঘোষনা দিয়ে দিচ্ছে ইবাদত না করে বিড়ি খেলেও ক্ষমা পেতে পারে, যদি ঐ দলের নির্বাচনী প্রতীকের প্রচার করে।

একজন বলল সব ফরজের চেয়েও বড় ফরজ তার দলের মার্কাকে ভোট দেয়া। মানে কালেমা, নামাজ, রোজা, হজ্জ ও যাকাতের চেয়েও বড় ফরজ তার মার্কাকে জয়ী করে দেয়া। যে ফরজ মহান আল্লাহ নির্ধারণ করেছেন সেই ফরজকে এরা অস্বীকার করে নিজেদের রাজনৈতিক স্বার্থকে মানুষের কাছে ফরজ হিসাবে ঘোষণা দিয়ে দিচ্ছে।

আরও কয়েকজন বলল, তাদের দলকে ভোট দিলেই জান্নাত নিশ্চিত। যে জান্নাতের নিশ্চয়তা স্বয়ং রাসূল (সাঃ) তাঁর অতি আদরের কন্যা ফাতিমা (রাঃ)কেও দেননি এরা এদের দলকে ভোট দিলে সেই জান্নাতের কনফার্মেশন দিয়ে দিচ্ছে। আপনি বুঝতে পারছেন এরা নিজেদের রাসূল (সাঃ) এরচেয়ে ক্ষমতাবান হিসাবে প্রচার করছে? (নাউযুবিল্লাহ)

এরাই বলেছে কৃষ্ণ আর মূসা এক, রোজা আর পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ, সূর্য এদের জন্যে থেমে যায় সহ আরও ভয়ংকর ভয়ংকর সব ইসলাম অবমাননাকর বক্তব্য।

খুবই আশ্চর্যের বিষয় হল এদের দলের একটা সিঙ্গেল কর্মী সমর্থককে আপনি খুঁজে পাবেননা যে এই বক্তব্যের সমালোচনা করেছে। যে এদের এই বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করেছে।

বরং আমরা যারা ধর্মীয় মূল্যবোধ থেকে এদের এই ঘৃণ্য বক্তব্যের সমালোচনা করেছি এখনও করছি তাদেরকে এদের শতশত কর্মী সমর্থকরা বিভিন্ন তকমা দিয়ে তীব্র আক্রমণে নাজেহাল করার প্রজেক্ট বাস্তবায়ন করে যাচ্ছে।

এবং সবচেয়ে ভয়ংকর হল এরা এদের আক্রমণে আমাদের ইসলাম বিদ্বেষী প্রমাণের এক চক্রান্ত বাস্তবয়নের চেষ্টা করছে। অর্থাৎ এইভাবে এদের সমালোচনা করাটাকে এরা ইসলাম বিদ্বেষী হিসাবে ট্যাগ দিয়ে আমাদের মার্ক করে রাখছে। এদের কাছে ধর্মের চেয়েও তাদের দল ও নেতা বড়। দল ও নেতার বক্তব্যই এদের কাছে ইসলাম।

আমি নিশ্চিতভাবে বলতে পারি এখন, এরা যদি কোনভাবে ক্ষমতায় আরোহন করতে পারে তবে এই দেশ থেকে ভিন্ন মতবাদ, সমালোচনার অধিকার, বাকস্বাধীনতা এবং ভিন্ন রাজনীতিকে এরা হিংস্রতার সাথে রূদ্ধ করে দিবে।

এদের কাছে এদের দল ছাড়া বাকি সকল দলই ইসলামের বিপক্ষের এবং এরা সুযোগ পেলে ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে বাংলাদেশে নতুন ফর্মেশনের বাকশাল কায়েম করবে।

নির্বাচন যত নিকটে আসবে বাংলাদেশের মানুষ এদের আরও ভয়ংকরভাবে আবিষ্কার করবে। ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে বাংলাদেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষের আবেগকে পূঁজি করে এরা সেই ইসলামেরই হুকুম আহকামকে অবমাননা করবে।

আপনি আমি তা ধরতে পেরে প্রতিবাদ করবো সমালোচনা করবো? এদের কর্মী বাহিনী আমাদের ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে হত্যাযোগ্য করে তুলে ফ্যাসিজম কায়েম করবে। এরা প্রতিনিয়ত সেই পথের দিকেই এগিয়ে যাচ্ছে।