নিস্তব্ধ রাতের কাব্য

«<>»

সবার সাথে বসিয়ে রুমে চলে আসে গোসল করার জন্য। একটু পর আজান দেবে; ছেলেরা মসজিদ থেকে আসলেই খাওয়া-দাওয়া শুরু হবে।

★

দুপুর ২:০০টা বাজে ঘড়িতে। এখন সবাই খেতে বসেছে; আজকে মেহমান আসায় আরেকটা টেবিল যোগ করা হয়েছে। ইশা গোসল করে জাম রঙা একটা শাড়ি পরেছে। চুল থেকে এখনো পানি পড়েই যাচ্ছে; ইশার শাড়ির অনেকটা ভিজে গেছে পানিতে। তেহরীদ নরমাল একটা টি-শার্ট আর কালো ট্রাউজার পরে ইশার পাশে বসেছে। আজকে মিসবাহর পাশাপাশি আরেকজনের বুকেও রক্ত ঝরছে। সেই মানুষটা হলো রাকীন। রাকীন হতে পারে বখাটে, কিন্তু মেয়েবাজ না। কলেজে ওঠার পর খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে এসবে জড়িয়েছে কিন্তু আর ছাড়তে পারেনি। নেশা বলতে দিনে ২-৩টা সিগারেট খায়। ইশাকে তার ছোট থেকেই খুব পছন্দ। ইশা মোটা না, তবে কিছুটা গুলুমুলু। রাকীন ইশাকে মন থেকেই খুব ভালোবাসে। সেই তার মাকে বলেছিল মামার কাছে প্রস্তাব রাখতে, কিন্তু মামা ফিরিয়ে দিল। তবুও আশা ছিল একসময় রাজি হবে; কিন্তু এর মধ্যেই বিয়ে। আজকে এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, শুধুমাত্র মায়ের জোরাজুরিতে এসেছে। কিন্তু এই দুইজনকে একসাথে দেখে তার বুক ফেটে যাচ্ছে; তার সাত বছরের ভালোবাসা আজ অন্য কারো। রাকীন বিড়বিড় করে বলে…

❝ইচ্ছে তো ছিল তাকে নিয়ে বহুদূর পথচলার, তবে কে জানত খোদা এখানেই সমাপ্তি লিখে রেখেছে। ❞

«<>»