“এটা নিয়ম বাবা। আমাদের শহরে হয়তো এসব নিয়মকে পাত্তা দেয় না, কিন্তু গ্রামে এইসব অনেক মানে। আজ তুমি ইশার সাথে না গেলে হয়তো ওর বাড়ির মানুষ কিছু মনে করবে না, তবে পাড়া-প্রতিবেশী মেয়েটাকে অনেক কিছু বলবে, অনেক কথা শোনাবে।”
“সবই বুঝলাম, কিন্তু আম্মু আমার তো সময় দরকার। আমি এখন বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, তবুও যা হওয়ার হয়েছে। আমি তো মেনে নেওয়ার চেষ্টা করছি।” “তুমি কি এখনো তাকে ভুলতে পারোনি?” “আমি তাকে ভুলেছি আম্মু, কিন্তু তার বেইমানি ভুলতে পারিনি। আমি যত সামনে এগোতে চাই তত এইসব মনে পড়ে। আমার কিছু ভালো লাগছে না।” “চেষ্টা করো, সব পারবে। ইশা খুব ভালো মেয়ে আব্বু। একদিন তোমরা দুজন সুখী হবে, আম্মুর কথা মিলিয়ে নিয়ো। প্রথমবার তোমার জন্য ভুল মানুষ সিলেক্ট করলেও এবার আম্মু খাঁটি সোনা এনেছি।” “আমি তোমাকে অনেক বিশ্বাস করি আম্মু। আমি জানি তুমি সবসময় আমার ভালো চাও আর ভবিষ্যতেও চাইবে। আমিও সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করছি আম্মু, কিন্তু আমার তো একটু সময় লাগবেই।” “আমিও বুঝতে পারছি আব্বু। শুধু আজকে যাও, আমরা পরশু গিয়ে নিয়ে আসব। এরপর আর জোর করব না। আম্মুর এই কথাটা রাখো।” “আচ্ছা, আমি যাব।”
রোকসানা সিকদারকে কথাগুলো বলে ইশা রুমের দিকেই আসছিল। তবে মা-ছেলেকে কথা বলতে দেখে সে নিচে নেমে আসে। তাসনীমের সাথে অনেক সময় আড্ডা দেয়। বাসায় সবসময় একসাথে থাকত দুজন। চাচাতো বোন কম, বান্ধবী ছিল বেশি; আর এখন দুইজন আলাদা হয়ে গেল। তাসনীম ইশাকে পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু ইশা কিছু বলতে পারে না। কারণ ইশা নিজেই জানে না তার আর পড়াশোনা করা হবে কি না। তেহরীদ-এর সাথেও পড়ার বিষয় নিয়ে কোনো কথা হয়নি। ইশা তাসনীমকে

