নিস্তব্ধ রাতের কাব্য

লাগবে। আমি কিন্তু তাকে না পেলে সব শেষ করে দেব নানু!”

এই বলে হাতের সামনে থাকা কাঁচের জগ, মগ ফ্লোরে আছাড় দিয়ে ভেঙে ফেলে। সেলীনা চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন… “তুমি এত টেনশন করছ কেন? মাম্মা আছি না, সব ঠিক করে দেব। তোমার সুখের জন্য মাম্মা সব করতে পারে। যে করেই হোক, আমি ওই মেয়েকে তেহরীদ-এর লাইফ থেকে সরিয়ে দেব। তুমি টেনশন করো না। আমি আজই তোমার পাপাকে বলব যত তাড়াতাড়ি সম্ভব দেশে আসতে। আমার লক্ষ্মী মাম্মাম, শান্ত হও। আমি দেখছি কী করা যায়।”

প্রায় ১১টার দিকে ঘর সাজানো শেষ হয়ে যায়। রীফাতের বউ তানভী সিকদার নোয়া আর সীয়াম-এর বউ সোনীয়া সিকদার সানী মিলে ইশাকে তেহরীদ-এর রুমে দিয়ে একপ্লেট খাবার দেয়। এরপর দুজন বাহির থেকে দরজা লক করে নিজেদের রুমে চলে যায়।

রাত ১টায় তেহরীদ বাসায় আসে। তার কাছে চাবি থাকায় খুব সহজেই আসতে পারে। পুরো বাড়ি তখন নীরব হয়ে ঘুমিয়ে আছে। কারো কোনো সাড়াশব্দ নেই। তেহরীদ তার রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে যায়। ১০ মিনিট পর একটা ট্রাউজার আর টি-শার্ট পরে বের হয়ে ডিম লাইট বন্ধ করে এলইডি লাইন অন করে। তেহরীদ হঠাৎ করে বিছানার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। সাদা চাদরের বিছানার এক কোণায় একটা লাল পরী শুয়ে আছে। ফর্সা শরীরে লাল রঙটা চকচক করছে হীরার মতো। হাত-পা গুটানো, দোপাট্টা খুলে রাখা হয়েছে বিছানার একপাশে। মুখের এক সাইড উন্মুক্ত, ঠোঁটে ডার্ক রেড লিপস্টিকের প্রলেপ দেওয়া। ঠোঁট দুটো ফুলিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা। তেহরীদ মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর হুঁশ আসলে মাথা ঝেড়ে আশেপাশে তাকায়। ঘরটা খুব সুন্দর করে গোলাপ, রজনীগন্ধা আর গাঁদা