নিস্তব্ধ রাতের কাব্য

বেচারি চুপচাপ সোফায় বসে থাকে। তেহরীদ ফ্রেশ হয়ে শার্ট-প্যান্ট পরে হাতে বাইকের চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তেহরীদ-এর যাওয়ার দিকে ইশা ছলছল চোখ নিয়ে তাকিয়ে থাকে।

ছেলের হঠাৎ এভাবে বের হয়ে যাওয়ায় মেহজাবীন সিকদার কিছুক্ষণ চুপচাপ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকেন। এরপর নিজেকে কিছুটা স্বাভাবিক করে নাস্তার ট্রে-টা নিয়ে ইশার কাছে যান। মেয়েটা সেই কখন থেকে খালি মুখে বসে আছে, আর কতদূর থেকে এসেছে, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। ইশা প্রথমে খেতে চায় না, কিন্তু মেহজাবীন সিকদার জোর করে খাওয়ান তাকে। আবার সবাই আড্ডা দিতে থাকে ইশাকে স্বাভাবিক করার জন্য।

★

রাত তখন ৯:০০টা বাজে। ইশাকে রীফাতের বউ তাদের রুমে নিয়ে গেছে বিশ্রাম করার জন্য। সবাই মিলে তখন ঘর সাজাচ্ছে আর হাসি-ঠাট্টা করছে একে অন্যের সাথে। সেই সময়ই তেহরীদ-এর ফুফু সেলীনা আর মিসবাহ বাসায় আসে। তখন কেউ হলরুমে ছিল না এবং তেহরীদ-এর রুম থেকে হাসির শব্দ আসছিল। সেলীনা চৌধুরী আর মিসবাহ তাড়াতাড়ি শামীমা সিকদারের রুমে যায় ব্যাপারটা জানার জন্য।

“নানু, তেহরীদ ভাইয়ের ঘর থেকে এত হাসির শব্দ আসছে কেন? সবাই তো তার রুমে যাওয়ার অনুমতি পায় না। তাহলে আজকে কী?” “সর্বনাশ হয়ে গেছে রে বুবু! আমি তোরে কথা দিয়েও কথা রাখতে পারলাম না।” “আহা মা! তুমি আসল ব্যাপার বলো এত না প্যাঁচিয়ে।” “তেহরীদ বিয়ে করে বউ নিয়ে আইছে।”

“কীহ! এসব কী বলছ নানু? তোমার মাথা ঠিক আছে তো? তুমি না বলে ছিলে তেহরীদ ভাইয়ের সাথে আমার বিয়ে দেবে? তেহরীদ ভাই ছাড়া সবাই-ই এই কথা জানত। তাহলে এসব হলো কী করে? তুমি কি মেজো মামা-মামিকে ভালোমতো বলোনি? আমি কিচ্ছু জানি না, তেহরীদ ভাইকে বলবে ওই মেয়েকে ছেড়ে দিতে। আ… আমার তেহরীদকেই