নিস্তব্ধ রাতের কাব্য

মিসবাহকে বিয়ে দেব। তারপরও এই সাহস করলে কী করে?”

“আম্মা, তেহরীদ আমার সন্তান। আমার সন্তানকে আমি আমার পছন্দ অনুযায়ী বিয়ে দিয়েছি, এতে সাহসের কী আছে?” “তাহসীন, তোর বউ কিন্তু বেশি বলছে! তুই জানিস না তোর একমাত্র বোন সেলীনা চৌধুরী তেহরীদকে মেয়ের জামাই বানাতে চায়?” “আমি সব জানি মা। আর জেনেশুনেই সব করেছি। এখন চিৎকার-চেঁচামেচি না করে বউ বরণ করো।” “যা ইচ্ছে তাই কর!”

শামীমা সিকদার বাড়ির ভেতরে চলে যান। তার তো রাগে রীতিমতো শির কাঁপছে। মেয়ে আর নাতনি একটু আগে বাইরে গেছেন; আসলে তিনি কী জবাব দেবেন? তার নাতনিটা তেহরীদ-এর জন্য ভীষণ পাগল, এসব জানলে বাড়িঘর আর আস্ত থাকবে না—এসব ভেবে টেনশনে মাথা ফেটে যাওয়ার জোগাড়।

“বড় বউ, আমার নাতবউকে বরণ করার ব্যবস্থা করো। আমি অনেক খুশি আমার নাতি বিয়ে করেছে। বুড়ি কী বলল না বলল, সে কথায় কান দিয়ো না।”

শ্বশুরের কথা শুনে আনীসূর সিকদারের বড় ছেলে মাহবুবুর সিকদার-এর বউ সাবীনা সিকদার তাড়াতাড়ি বরণডালা সাজিয়ে বউ বরণ করে ঘরে নিয়ে বসান।

ইশার চোখ দিয়ে পানি পড়তে থাকে। কেউ কি তাকে মেনে নেবে না? না মানলে সে কীভাবে থাকবে? এই বাড়ির সবাই কি এমন রাগী? আল্লাহ সব ভালো করুক।

“বিয়ে করবি না করবি না করে এইভাবে বিয়ে করে সারপ্রাইজ দিলি?” বড় চাচার বড় ছেলে রীফাত সিকদার জিশান এই কথা বলে। তার সাথে বড় চাচার ছোট ছেলে সীয়াম সিকদার আরীয়ান এবং মেয়ে নাবীলা সিকদার নূর—এরা সবাই মিলে আরও অনেক মজা করতে থাকে। বাকি কাজিন আর রীফাত ও সীয়াম-এর বউ দুটোও গেছে বাগানে ফুল আনতে বাসরঘর সাজানোর জন্য। এদের এত সব ঠাট্টা শুনে তেহরীদ উঠে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। ইশা