কি মেয়েটাকে ডাকবে? কিন্তু কী বলে ডাক দেবে?
এর মধ্যে তেহরিদের মা মেহজাবিন সিকদার জানালায় টোকা দিয়ে তাদের নামতে বলেন। অনেক ভেবে তেহরিদ কিছুটা উঁচু গলায় গম্ভীর সুরে ডাক দেয়… “এই মেয়ে, ওঠো! আমরা বাসায় চলে এসেছি।”
নতুন বাড়িতে ইশা
ইশা আস্তে আস্তে চোখ খুলে তাকায়; প্রথমে কিছু বুঝতে পারে না। পরক্ষণেই সব মনে পড়ে—তার আজকে বিয়ে হয়েছে আর এখন শ্বশুরবাড়িও পৌঁছে গেছে। তেহরীদ আবার বলে উঠল… “কী হলো, নামো! আমরা চলে এসেছি তো।” “আ… নামছি, একটু সময় দিন। শাড়িটা অনেক ভারী।”
ইশা একটু সময় নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইশা নামার পর তেহরীদও নামে। গাড়ির শব্দ শুনে বাসার কাজের লোক দরজা খুলে দেখে কে এসেছে। যখন দেখে তেহরীদ নতুন বউ নিয়ে এসেছে, তখনই চিৎকার করে সবাইকে জানায়—তেহরীদ স্যার বিয়ে করে বাসায় বউ নিয়ে এসেছেন! এই সময়টায় সবাই হলরুমে বসে আড্ডা দিতে দিতে নাস্তা করছিল। রহীমার (কাজের মহিলা) কথা শুনে সবাই তাড়াতাড়ি বাইরে আসে। সবাই অবাক হয়ে দেখতে থাকে তেহরীদ আর তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ইশাকে। কারণ, কেউ জানত না এই বিয়ের কথা। আর যেই ছেলেটাকে এতদিন এত কিছু বলেও বিয়ে করানো যায়নি, সে আজকে হঠাৎ বউ নিয়ে এসেছে! কিছুক্ষণ পর তেহরীদ-এর দাদা আনীসূর সিকদার এবং দাদি শামীমা সিকদার-ও বাইরে আসেন।
শামীমা সিকদার যখন নাতির পাশে বউ দেখেন, তখনই চিল্লিয়ে উঠে বলেন… “তাহসীন আর মেজো বউ! তোমাদের সাহস হয় কী করে আমাকে না জানিয়ে বিয়ে করানোর? এই বাড়িতে আমি যা বলি তাই হয়; সেখানে তোমরা আমাকে না বলে ছেলেকে বিয়ে করিয়েছ! আমার নাতনি মিসবাহ চৌধুরী জোহরা-এর কথা একবারও ভাবলে না? আমি তো সবাইকে বলেছি তেহরীদ-এর সাথে আমি

