নিস্তব্ধ রাতের কাব্য

নজরুল শেখ-এর কোলে থাকা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে; একসময় চোখের আড়াল হয়ে যায়।

ইশা চোখ তুলে পাশের মানুষটার দিকে এক পলক তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে ফেলে। আচ্ছা, মানুষটার নাম কাজী তখন যেন কী বলেছিল? কিছুক্ষণ ভাবার পর মনে পড়ে—কাজী বলেছিল, তেহরিদ সিকদার তূর্য। তাহলে তার শ্বশুরবাড়ির মানুষ সিকদার পরিবারের। আচ্ছা, লোকটা কি তাকে মেনে নেবে? নাকি এখনো তার প্রথম স্ত্রীকে ভালোবাসে? আর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছিল কী জন্য?

এসব ভাবতে ভাবতে একসময় ইশা ঘুমিয়ে পড়ে। তেহরিদ একবার ইশার মুখের দিকে তাকায়, যদিও মুখটা দোপাট্টার আড়ালে। মুখটা ভালোমতো দেখাও যাচ্ছে না, একপাশে কাত হয়ে শুয়ে আছে। তেহরিদ চোখ সরিয়ে আবার সামনের দিকে তাকায়। আচ্ছা, তার মা-বাবা কি তার অতীত সম্পর্কে সব জানিয়েছে তো? আর এখন না জানালেও কিছু করার নেই। যা হওয়ার হয়ে গেছে। যদিও এখনই সে বিয়ে করতে চায়নি। নিজেকে আরও দুই-তিনটা বছর সময় দিতে চেয়েছিল এসবের জন্য। তেহরিদ বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছিল। হঠাৎ মা ফোন দিয়ে বলে নানি নাকি খুব অসুস্থ। তাই নানিকে দেখতে এসেছিল, কিন্তু আসার পর এভাবে ধরে-বেঁধে বিয়ে দিয়ে দেয়। তেহরিদ চোখ বুজে সিটে মাথা এলিয়ে দেয়।

এই বিয়ের জন্য প্রস্তুতি ছিল না এখন। সে এখনো নুসরাতের করা বেইমানির কথা ভুলতে পারেনি। তার কাছে এখন সবাইকে ফেক মনে হয়, সবাই একই। আল্লাহ যেন সব ভালো করেন। এখন একমাত্র আল্লাহই ভরসা। তিনি ভালো জানেন সামনে কী হবে।

এভাবেই কখন যে দুই ঘণ্টা কেটে যায় কেউ বুঝতে পারে না। ড্রাইভার গেট দিয়ে বাড়িতে ঢুকে গাড়ি থামিয়ে দেয়। হঠাৎ গাড়ি থামিয়ে দেওয়ায় তেহরিদ চোখ খুলে দেখে বাড়িতে চলে এসেছে। কিন্তু মেয়েটা এখনো বেঘোরে ঘুমিয়ে
যাচ্ছে। আচ্ছা, সে