নিস্তব্ধ রাতের কাব্য

মিস করব।”

মুনিরা শেখ মেয়েকে জড়িয়ে আরও অনেক কথা বলেন। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে লাল শাড়ি পরা তার পুতুলটাকে মন ভরে দেখতে থাকেন। “আমি তোমাকে যেতে দেব না আপুনি। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি চলে গেলে আমাকে খাইয়ে দেবে কে? ঘুম পাড়িয়ে দেবে কে? গোসল করিয়ে দেবে কে? আম্মুর বকা থেকে বাঁচাবে কে? জানো, ওরা সবাই বলছে তোমাকে নাকি ওই লম্বু ভাইয়াটা তার বাসায় নিয়ে যাবে। কিন্তু কেন? আর বললেই তো আমি নিতে দেব না। আমার বোন আমার কাছেই থাকবে, কোথাও যাবে না।”

ছোট ভাই রায়ান শেখ নীলকে জড়িয়ে এবার ইশা শব্দ করে কেঁদে ওঠে। একে একে তাসনিম, বড় চাচি সবাই মিলে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দেরি হয়ে যাওয়ায় এবার ছেলের বাড়ির মানুষ তাড়া দিতে থাকে। একপাশে বড় চাচি আর একপাশে তাসনিম ধরে ইশাকে উঠোনে গাড়ির কাছে নিয়ে যায়। ফরহাদ এবং মুনিরা শেখ বেয়াই-বেয়াইনের সাথে কথা বলেন, মেয়েকে দেখে রাখতে বলেন। ফরহাদ শেখ মেয়ের হাত জামাইয়ের হাতে তুলে দিয়ে বলেন, “আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। যত্নে রেখো, ও আমার বড় আদরের। যদি কখনো আমার মেয়েকে তোমার কাছে বিরক্ত মনে হয়, তাহলে তাকে কষ্ট দিয়ো না। আমাকে শুধু একবার বোলো, আমি গিয়ে আমার মেয়েকে নিয়ে আসব।”

ইশা বাবার কথা শুনে চুপচাপ চোখের পানি ফেলতে থাকে। ইশার বাড়ির সবাইও কাঁদতে থাকেন। এর মধ্যে ছেলেপক্ষ বিদায় নিয়ে গাড়িতে উঠে বসেন। ছেলের বাড়ির মোট দুইটা গাড়ি। একটায় ইশার শ্বশুর-শাশুড়ি, আরেকটায় ইশা ও তার বর। আর ছেলের নানাবাড়ি তো তাদের এলাকায়, সেই বাড়ির মানুষও ছিল। বিয়েতে তেমন কেউ উপস্থিত ছিল না। ড্রাইভার গাড়ি চালানো শুরু করে। ইশা বড় চাচা