সবাই ড্রয়িং রুমে। ড্রয়িং রুম থেকে কিছু মানুষের কথা শোনা যাচ্ছে। যতদূর বোঝা গেল, এখন হয়তো তাকে বিদায় দেওয়া হবে কারণ সন্ধ্যা হয়ে গেছে আর ছেলের বাড়ি যেতে দুঘণ্টার মতো সময় লাগবে। ইশাদের বাড়ি গ্রামে আর ছেলের বাড়ি শহরে। গ্রাম হলেও বেশ উন্নত জায়গাটা। কিছুক্ষণ পর ফরহাদ শেখ মেয়ের কাছে এসে মাথায় হাত রেখে বলেন…
“বাবার ওপর খুব রাগ আম্মু? রাগ করে থেকো না, তুমি রাগ করলে আমার ভালো লাগে না। বাবা যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। বাবার ওপর একটু ভরসা রেখো, বাবা তোমার খারাপ চায় না। ও বাড়ির সবার সাথে মানিয়ে নিয়ো। আর বাবাকে ভুল বুঝো না, আমি তোমাকে অনেক ভালোবাসি আমার আম্মু।”
কথাগুলো বলে ফরহাদ শেখ আড়ালে চোখ মুছেন। আস্তে ইশার রুমে তার মা, চাচি, ছোট ভাই, চাচাতো ভাই-বোন সবাই এসে দাঁড়ায়। ইশা চোখে পানি নিয়ে সকলকে দেখতে থাকে। ভাবতেই তো কষ্ট হচ্ছে—আজকের পর সে আর এই লোকগুলোর সাথে সবসময় থাকতে পারবে না। একসাথে আর আড্ডা দেওয়া হবে না, খাবার টেবিলে আর ঝগড়া করা হবে না কারো সাথে। বাবা বাহির থেকে খাবার জিনিস নিয়ে এসে আর ‘আম্মু’ বলে ডাকবে না। নিজ হাতে খেতে ইচ্ছে না হলে মায়ের মতো কেউ মুখে তুলে খাইয়ে দেবে না। হঠাৎ ইচ্ছে হলে তাসনিমের সাথে শাড়ি পরে ছবি তোলা হবে না। কীভাবে থাকবে এদের ছাড়া ওই দূরে?
ইশার মা মুনিরা শেখ মেয়েকে বুকে জড়িয়ে কান্না করতে থাকেন। “মায়ের ওপর রাগ করে থাকিস না। যখন সময় পাবি তখনই মাকে কল দিবি। ইচ্ছা হলেই চলে আসবি এখানে। জামাইয়ের সাথে ভালো ব্যবহার করবি। আমাদের জন্য চিন্তা করবি না। ভালোমতো খাওয়া-দাওয়া করবি। আমি আমার সোনা মেয়েটাকে
অনেক

