নিস্তব্ধ রাতের কাব্য

সবাইকে জামাকাপড় দেওয়া হবে। তেহরীদ বলেছিল সে যাবে না, কিন্তু তাহসীন সিকদার জোর করে নিয়ে গেছেন। প্রায় ১১:০০টা বাজে; এখনো কেউ আসছে না দেখে ইশা অস্থির হয়ে গেছে। ইশার অপেক্ষার অবসান ঘটিয়ে সবাই এসে পৌঁছায়। অনেকেই এসেছে—ইশার বাবা, ভাই, বড় চাচা; বড় চাচার মেয়ে তাসনীম শেখ লাবীবা, ছেলে আদনান শেখ রীদান, একমাত্র ফুপি আয়রা বেগমের বড় ছেলে রাকীন ইসলাম ও ছোট ছেলে সাফওয়ান ইসলাম। এরা সবাই এসেছে ইশা এবং তেহরীদকে নিয়ে যেতে আর সবাইকে দাওয়াত করতে। মেহমান চলে আসায় সবাই একসাথে জড়ো হয়। সবাই সোফায় বসে, ইশাও বাবাকে জড়িয়ে ধরে সোফায় বসে পড়ে। তানভী, সানী আর রহীমা মিলে একে একে নানান পদের নাস্তা এনে টেবিল ভর্তি করে ফেলে। সবাই আগে শরবত খায়; তবে কেউ কিছু বলে না দেখে মিসবাহ অবাক হয়ে যায়। কারণ, তার মতে সবাই তো এক ঢোকের বেশি খেতে পারবে না। সেখানে সবাই তো পুরো গ্লাস খালি করে ফেলেছে! মিসবাহর তো মাথা খারাপ হয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না কেন। সবাই হালকা-পাতলা নাস্তা করে। ইশার বাবা-চাচা আনীসূর সিকদারের সাথে নানা বিষয় নিয়ে গল্প করতে থাকেন। আর বাকি সবাইকে ইশাসহ শারমীন, নাবীলা মিলে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাতে থাকে। ইশাও যেহেতু এখনো সব চেনে না, তাই সে-ও সবকিছু চিনে নিতে থাকে।

সবাই যখন চলে যায় তখন মিসবাহ সবার আড়ালে একটু শরবত খায়। কিন্তু সবই তো ঠিকঠাক আছে! তাহলে সে যে বেশি করে লবণ মিক্স করল, সেই লবণ কই গেল? মিসবাহ সেলীনা চৌধুরীকে খুঁজতে থাকে এই খবর দেওয়ার জন্য।

“বাড়ির তো আরও বউ আছে, তারা তো তোমার মতো এমন ধেই ধেই করে ঘুরে না। আর বাড়ির বউরা যে শাড়ি পরে সেটা