গেছে। ইশা তেহরীদ-এর দিকে ফোনটা বাড়িয়ে দেয়। তেহরীদ ফোন নিলে ইশা শুয়ে গায়ে চাদর টেনে নেয়। লাইট অফ করে তেহরীদ-ও শুয়ে পড়ে।
শুনশান নিস্তব্ধ রাত তখন। হঠাৎ হঠাৎ বাইক যাওয়ার শব্দ শোনা যাচ্ছে। তেহরীদ-এর বাড়িটা আবাসিক এলাকায় হওয়ায় এখানে বাস বা বড় কোনো গাড়ির শব্দ শোনা যায় না। দুটো ভিন্ন মানুষ দুই দিকে মুখ করে শুয়ে আছে। দুজনের মনেই নতুন ভাবনা, নতুন অনুভূতি। সামনে সুন্দর একটা ভবিষ্যৎ কল্পনা করেই দুজন শান্তিতে চোখ বুজে ঘুমের দেশে পাড়ি জমায়।
ইশার বিদায় ও নতুন উপলব্ধির শুরু
ইশা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আজকে আর শাড়ি পরেনি, থ্রিপিস পরেই বের হয়েছে। যদিও এ নিয়ে শামীমা সিকদার কথা শুনিয়েছেন, তবে সে-ও ছাড়েনি। ইশা মেহজাবীন সিকদারের পিছু পিছু ঘুরছে কাজ করার জন্য। কিন্তু মেহজাবীন সিকদার তাকে কাজ করতে দেবেন না, আর ইশাও কাজ না করে ছাড়বে না। শেষ পর্যন্ত মেহজাবীন সিকদার তাকে শরবত বানানোর কাজ করতে দেন। ইশাও খুশি মনে কাজ করতে থাকে। কিন্তু ইশা কিছু একটা দিতে ভুলে যায় আর চেখেও দেখেনি যে বুঝবে কী দেওয়া হয়নি। ইশা শরবত রেডি করে ফ্রিজে রাখে ঠান্ডা হওয়ার জন্য। এই অক্টোবরে গ্রামে হালকা শীত পড়লেও শহরে বেশ গরম। আর সবাই এতদূর থেকে আসবে, আগে ঠান্ডা ঠান্ডা শরবত-ই দেবে। ইশা মেহজাবীন সিকদারের সাথে রান্নাঘরে গিয়ে আরও কাজে সাহায্য করে আর সবার সাথে গল্প করতে থাকে। ইশা এমনিতেও খুব মিশুক প্রকৃতির। বিয়ের সময় হঠাৎ করে সব হওয়ায় একটু চুপচাপ হয়ে গিয়েছিল। তবে এখন সবার সাথে কথা বলে মিশে গেছে, তাই তার মধ্যে এখন আর সেই জড়তা নেই।
তেহরীদকে সাথে নিয়ে তাহসীন সিকদার শপিংয়ে গেছেন। আজকে যারা যারা আসবে

