ফোন দেখতে থাকে। ইশা রুমে এসে চুলের খোঁপা খুলে বিনুনি করে। তেহরীদ সকালেই ইশার লম্বা চুল খেয়াল করেছিল, যেটা তেহরীদ-এর অনেক ভালো লেগেছে। নুসরত-এর চুলগুলো প্রথমে ভালোই লম্বা ছিল, কিন্তু নুসরত-এর শর্ট চুল ভালো লাগত; তাই কেটে কেটে ছোট করে ফেলত। ইশা বিনুনি করে বিছানার পাশে বসে তেহরীদ-এর দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়।
“কিছু বলবে?” “আপনার ফোনটা একটু দেবেন? বাসায় কল করব। সকালে মামণির ফোন দিয়ে অডিও কলে কথা বলেছিলাম। এখন খুব দেখতে ইচ্ছে করছে।” “বাড়ির নাম্বার মুখস্থ আছে?” “হ্যাঁ।”
তেহরীদ ফোন দিলে ইশা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে কল দেয়। প্রথমবার কেউ রিসিভ করে না, দ্বিতীয়বারে রিসিভ হয়। ফরহাদ শেখ ফোন রিসিভ করে সালাম দেয়। ইশার সালামের উত্তর দিয়েই ‘বাবা’ বলে ডেকে ওঠে। ফরহাদ শেখ মেয়ের কণ্ঠ পেয়ে উতলা হয়ে যায়। একের পর এক প্রশ্ন করতে থাকে—কেমন আছে? খেয়েছে কি না? বাড়ির সকলে তাকে আদর করে কি না? কোনো সমস্যা হচ্ছে না তো? তেহরীদ কেমন? বাড়ির সবাই কেমন? ইশা একটা করে উত্তর দিতে থাকে। ইশা বাবাকে বলে ভিডিও কল দিতে। মেয়ের মুখ দেখে বাবার হৃদয় শান্ত হয়। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, তাই শুধু মা-বাবার সাথে কথা বলে। ভিডিও কলে ছোট ভাইয়ের ঘুমন্ত মুখটা দেখে।
“তোমরা কবে আসবে বাবা? আমি তোমাদের সবাইকে দেখতে চাই। আমি বাড়ি যাব।” “আমরা কালকে যাব আম্মু। বিয়ের দিনই বেয়াই-বেয়াইন দাওয়াত দিয়ে গেছে। আবার দুপুরেও ফোন দিয়ে বলেছে। তোমার আম্মু, চাচি আর দাদি বাসায় থাকবে। আমরা সবাই গিয়ে তোমাদের কালকে নিয়ে আসব।” “কখন আসবে?” “হয়তো ১২টা বাজবে।” “এত দেরি করবে না, আরও আগে সকাল সকাল চলে আসবে।”
এরপর ইশা কল কেটে দেয়; রাত তখন ১টা বেজে

