নিস্তব্ধ রাতের কাব্য

কিন্তু যতবার আমি এইসব ভাবি, ততবারই আমার প্রাক্তনের করা বেইমানির কথা মনে পড়ে।”

“আমি এইসব সম্পর্কে কিছুই জানতাম না। কথা ছিল আমাকে ছেলেসহ দেখতে আসবে, আমি এতটুকু জানতাম। বিয়েটা হওয়ার পর আমার একমাত্র ফুফু এসে বলে ছেলে ডিভোর্সি। তাছাড়া আগে কেউ আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। আমি আপনার মুখ থেকে সবটা শুনতে চাই। আমি চাই না অন্য কারো মুখ থেকে আপনার অতীত শুনতে।” “তুমি যতটুকু জানতে, আমি সেটুকুও জানতাম না। আর যখন জানলাম তুমি আমার থেকে অনেক ছোট, তখন আরও রেগে গিয়েছিলাম।” “কত বছরের ছোট-বড় আমরা?” “তোমার বর্তমান বয়স ১৮ বছর। আমার ২৯ চলে, একমাস পর ৩০ হবে।” “আপনি আমার ১১/১২ বছরের বড়? আপনাকে দেখে তো ২৫ বছরের মনে হয়! আমি তো এমনটাই ভেবেছিলাম।”

ইশার এত অবাক হওয়ায় তেহরীদ একটু মুচকি হাসে। এরপর বলে… “আমি স্বাস্থ্যসচেতন মানুষ, তাই বুঝতে পারোনি।” “আচ্ছা বাদ দিন, বয়স কোনো ব্যাপার না। আমরা কি একে অপরের বন্ধু হতে পারি? আগে দুইজন দুইজনকে চিনি, বুঝি; তারপর নাহয় এগোব।” “আমাদের বয়সের গ্যাপ অনেক। তবুও বন্ধুত্ব করাই যায়।”

এই বলে তেহরীদ ইশার সাথে হাত মেলায়। ইশা হাত ছেড়ে বলে… “কী হলো, বলবেন না?” “কী বলব?” “আপনার অতীত।” “অনেকদিন পর অনেক ভালো একটা মুহূর্ত কাটিয়েছি। আমি চাই না এখন সেইসব কথা বলে পরিবেশটা খারাপ করতে।” “আচ্ছা সমস্যা নেই। তবে একদিন কিন্তু বলতেই হবে।” “আচ্ছা বলব। এখন রুমে চলো, অনেক রাত হয়ে গেছে, ঠান্ডা বাতাস আসছে।”

তেহরীদ আর ইশা রুমে চলে আসে। ইশা এক সেট থ্রি-পিস নিয়ে ওয়াশরুমে যায় শাড়ি চেঞ্জ করার জন্য। আর তেহরীদ বিছানা করে; দুইপাশে দুইটা মাথার বালিশ আর মাঝখানে একটা কোলবালিশ দেয়। তেহরীদ নিজের জায়গায় শুয়ে