নিস্তব্ধ রাতের কাব্য

ইশা নিজেদের রুমে চলে আসে। তেহরীদ-এর রুমটা দক্ষিণের শেষের দিকে। ইশা ভিতরে যাওয়ার পর তার কানে গিটারের সুর ভেসে আসে। সুরের উৎস খুঁজতে খুঁজতে ইশা তেহরীদ-এর রুমের খোলা বারান্দায় পৌঁছায়। বারান্দার চারদিকে হাফ দেয়াল করা; সেখানে আবার টবের মধ্যে রঙবেরঙের ফুলগাছ ঝুলছে। বারান্দায় পাতা দোলনায় বসে তেহরীদ গিটারের সুর তুলছে। একসময় গাইতে শুরু করে…

Khwabon ka kab tak tu sahara Ab to tu aa bhi ja khudara Meri ye dono pagal aankhen Har pal mange tera nazara Samjhaun inko kis tarah Inpe mera bas nahi chalta Hale dil tujhko sunata Dil agar ye bol pata Bakhuda tujhko hai chahta jaa Tere sang jo pal bitata Waqt se main wo maang lata Yaad karke main muskurata Ho oo hoooooo hooo Ho oo hoooooo hooo

ইশা মনোযোগ দিয়ে তেহরীদ-এর গান শুনতে থাকে। একসময় তেহরীদ থেমে যায় আর ইশা নিঃশব্দে তেহরীদ-এর পাশে দোলনায় বসে পড়ে। তেহরীদ একবার ঘাড় ঘুরিয়ে ইশাকে দেখে আবার সামনে তাকায়। “বাহ! অনেক সুন্দর গান করেন তো আপনি। যেই গানটা গাইলেন সেটা আমার খুব পছন্দের।” “আমারও পছন্দের একটা গান।” “তা কাকে উদ্দেশ্য করে গাইলেন?” “কাউকে না, এমনি হঠাৎ ইচ্ছে হলো।” “ওহ আচ্ছা। আমার কিছু কথা ছিল আপনার সাথে। সময় হবে?” “হ্যাঁ, বলো।” “এই বিয়ে নিয়ে আপনার ভাবনা কী?” “তোমার মতোই।” “মানে?” “এই বিয়ে নিয়ে তোমার যেমন ভাবনা, আমারও তাই।”

“আমি মনে করি যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রাখছেন তাই হয়েছে। আমি চাই আস্তে আস্তে সামনে এগোতে। পরিবারের প্রতি অভিযোগ রেখে কী লাভ?” “আমিও সামনে এগোতে চাই। আমরা যত দুইজন দুমুখো হয়ে থাকব, ততই সম্পর্কের অবনতি হবে।