তখনই পিছন থেকে শামীমা সিকদার বলেন… “এই মেয়ে! কোথায় যাও?” “কই আর যাব? আমার স্বামীর কাছে যাই। তা কিছু বলবেন…?” “মুখে তো ভালোই বুলি ফুটছে! কিন্তু দেখে তো মনে হয়েছে ভাজা মাছ উল্টে খেতে জানো না।” “You are wrong dadi. আমি তো শুধু ভাজা মাছ উল্টে খেতে না, তার কাঁটাসহ খেতে জানি।”
তেহরীদ ও ইশার নতুন পথচলা
রাত ১০:৩০টা বাজে; এখন সিকদার বাড়ির মানুষের ডিনার করার সময়। ইশা, তানভী আর সানী মিলে ঠিক করেছে আজকে তিনজনে মিলে রান্না করবে আর সবাইকে সার্ভ করে খাওয়াবে। সেই অনুযায়ী সন্ধ্যার পর সবাই মিলে নানান পদ রান্না করেছে। এখন একে একে সবাই এসে টেবিলে বসেছে। ইশার শাড়ির জন্য হাঁটাহাঁটি করতে যদিও একটু সমস্যা হচ্ছে, তবুও সে কাজ করে যাচ্ছে। ইশা তার শ্বশুর তাহসীন সিকদার-কে গরুর মাংসের ভুনা প্লেটে দিচ্ছিল। তখন সাবীনা সিকদার-ও ইশাকে বলেন এরপর যেন ওনাকে দেয়। ইশাও মাংসের বোল নিয়ে সেই দিকে যাবে, কিন্তু মিসবাহ একটা খালি চেয়ারের নিচ দিয়ে পা বাড়িয়ে দেয়। তেহরীদ সেই খালি চেয়ারটার পাশেই বসেছিল আর ব্যাপারটা তার চোখে পড়ে। ইশা মিসবাহ পর্যন্ত যাওয়ার আগেই তেহরীদ চেয়ারটা টান দেয় আর মিসবাহ ব্যথা পেয়ে চিৎকার দিয়ে ওঠে। সবাই অবাক হয়ে মিসবাহর দিকে তাকায়; বেচারি কোনো রকমে বলে—পিঁপড়া কামড় দিয়েছে। তেহরীদ চেয়ারটা আবার আগের মতো করে খেতে থাকে। ভাবটা এমন যেন সে কিছুই করেনি, কিছুই বোঝেনি। ইশাও শান্তিমতো সবাইকে বেড়ে খাওয়াতে থাকে। সেলীনা, শামীমা আর রোকসানা সিকদার বাদে সবাই রান্নার অনেক প্রশংসা করে।
খাওয়া-দাওয়ার পর সবাই নিজেদের বিশ্রামের জন্য যার যার রুমে চলে যায়। তানভী আর সানী অনেকবার বারণ করলেও ইশা তাদের সঙ্গে সব গুছিয়ে দিতে থাকে। গুছানো শেষ হলে

