নিস্তব্ধ রাতের কাব্য

«<>»

“কিরে ইশা! শেষ পর্যন্ত ভাইজান তোকে এক ডিভোর্সি ছেলের সাথে বিয়ে দিল? আমার রাকিনের জন্য ভাইজানের কাছে তোর হাত চাইলাম, কিন্তু দিল না। বলল… কোনো বখাটে, অভদ্র ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে না। কিন্তু এখন কি খুব ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছে? ছেলের চরিত্রের দোষ না থাকলে কি আর ডিভোর্স হতো? মানলাম ছেলের টাকা আছে, টাকা থাকলেই কি সব হয়? আমার ছেলেটা না হয় বখাটেই ছিল, কিন্তু ডিভোর্সি তো আর ছিল না। একদিন ঠিকই বুঝবে কাকে হারিয়েছে, হুহ!”

উপরোক্ত কথাগুলো ইশাকে বলল তার একমাত্র ফুপি আয়রা বেগম। ইশার পুরো নাম ঈশিতা ইশা। এবার এইচএসসি দিয়েছে, এখন অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে। তার ইচ্ছে সে একজন শিক্ষিকা হবে। কিন্তু এখন আর সেই স্বপ্ন পূরণ হবে কি না আল্লাহ ভালো জানেন। কিছুদিন আগে একজন মহিলা তাকে দেখতে আসে তার ছেলের জন্য; পাড়াপ্রতিবেশী হিসেবে ফুপি হয়। সেদিন তার পছন্দ হয় তাকে। কথা ছিল আজকে ছেলেসহ দেখতে আসবে, কিন্তু দেখতে এসে যে বিয়ে পড়িয়ে ফেলবে এটা জানা ছিল না ইশার। যত কথা বাবার সাথেই হয়েছে, তবে কেউ তাকে বলেনি ছেলে ডিভোর্সি। বাবা-মা তার সাথে এমনটা কীভাবে করল? এমন তো না যে তার বাবা খুব গরিব, তার খরচ বহন করতে সমস্যা হচ্ছিল। তাদের এই গ্রামের আট-দশজন ধনী ব্যক্তিদের মাঝে তার বাবাও একজন। বিয়েতে অমত করেছিল, কিন্তু কেউ তার কথা শুনল না। সবার একটাই কথা—ছেলে ভালো, ছেলের পরিবার ভালো। ইশার নিজেরও কোনো পছন্দ ছিল না, তাই জোর দিয়ে কিছু বলেওনি।

এসব ভেবে ইশার চোখ বেয়ে পানি পড়ছে। চোখ মুছে মাথা তুলে দেখে ফুপি তাকে এসব বলে এখান থেকে চলে গেছে। ইশা ঘরে এখন একা, তার সাথে কেউ নেই;

«<>»