রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

যা তোমাদের ও আমাদের মাঝে বরাবর আর তা হলো, আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তাঁর সাথে কাউকে শরীক করব না। আর আল্লাহকে বাদ দিয়ে আমরা একে অপরকে প্রভুরূপে গ্রহণ করব না। আর তারা যদি একান্তই মুখ ফিরিয়ে নেয়, তবে বলে দাও, তোমরা সাক্ষী থেকো, আমরা মুসলমান।’

পারস্য সম্রাটের প্রতি রাসূলুল্লাহ সা.-এর পত্র
(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى كِسْرَى مَلِكِ الْفُرَسِ)
রাসূলুল্লাহ সা.-এর মদীনায় হিজরতের ৬ষ্ঠ বছরে কুরায়শদের সাথে মুসলমানদের হুদায়বিয়ার সন্ধি হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সা. বিভিন্ন রাজাবাদশার নামে যে সব দাওয়াতী পত্র প্রেরণ করেন তার একটি ছিল পারস্য (বর্তমান ইরান) সম্রাট খসরু পারভেজের নামে। রাসূলুল্লাহ সা.-এর এ পত্রখানা তাঁর সাহাবী ‘আব্দুল্লাহ ইবন হুযাফা সাহমী রা. বহন করে নিয়ে যান। পারস্য সম্রাটের প্রতি রাসূলুল্লাহ সা.-এর পত্রটি ৭ম হিজরীর মুহাররাম মাসে প্রেরণ করা হয়। পত্রখানার পাঠ নিম্নরূপ— ُ
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
مِنْ مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ إِلَى كِسْرَى عَظِيْمِ فَارِسٍ
سَلاَمٌ فِىْ مَنِ اتَّبَعَ الْهُدَى، وَآمَنَ باللهِ وَرَسُوْلِهِ، وَشَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ، أَدْعُوْكَ بِدِعَايَةِ اللهِ عَزَّ وَجَلَّ، فَإِنِّى أَنَا رَسُوْلُ اللهِ إَلَى النَّاسِ كَافَّةً لأُنْذِرَ مَنْ كَانَ حَيًّا، وَيَحِقَّ الْقَولُ عَلَى الْكَافِرِيْنَ، أَسْلِمْ تَسْلَمْ، فَإِنْ أَبَيْتَ فَعَلَيْكَ إِثْمُ الْمَجُوْسِ”. فَلَمَّا قَرَأَ كِسْرَى الْكِتَابَ غَضِبَ وَمَزَّقَهُ وَقَالَ: يَكْتُبُ إِلىَّ هَذَا وَهُوَ عَبْدِىْ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِيْنَ بَلَغَهُ ذَلِكَ مُزِّقَ مُلْكُهُ.

‘বিসমিল্লাহির রহমানির রাহীম
আল্লাহর রাসূল মুহাম্মাদ-এর পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার প্রতি।
তাঁর প্রতি শান্তি বর্ষিত হোক যে হিদায়াতের অনুসরণ করে, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যে এ সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া