(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى هِرَقْلَ مَلِكِ الرُّوْمِ)
হুদায়বিয়ার সন্ধির অব্যবহিত পরে হিজরী ৬ষ্ঠ সনে রাসূলুল্লাহ সা. রোমক সম্রাট হিরাকল বা হিরাক্লিয়াসকে নিম্নোক্ত পত্রটি পাঠান। এ পত্রখানা বহন করে নিয়ে যান সাহাবী দিহইয়া ইবন খলীফা আল-কালবী রা.। সম্রাট হিরাক্লিসায় টানা ৩১ বছর (৬১০-৬৪১ খ্রি.) রোম শাসন করেন। রোমক সম্রাটের নাম ছিল হিরাক্লিয়াস। আর তাঁর উপাধি ছিল কায়সার। পরবর্তী সময়ে রোমের শাসকদেরকে কায়সার উপাধিতে ভূষিত করা হয়। সম্রাট হিরাক্লিয়াসের শাসনামলে বিভিন্ন যুদ্ধবিগ্রহ সংঘটিত হয়। ইরান ও রোম পরস্পর বারো বছর ব্যাপী যুদ্ধে লিপ্ত থাকে। কায়সার রাসূলুল্লাহ সা.-এর পত্রখানা দিহইয়া কালবী রা.-এর হাত থেকে নিয়ে নিজ মাথায় ধারণ করলেন এবং চোখে-মুখে লাগালেন। তিনি পত্রখানা চুম্বন করলেন। তারপর তা খুলে পাঠ করলেন।
হিরাক্লিয়াসের প্রতি রাসূলুল্লাহ সা. কর্তৃক প্রেরিত পত্রখানার পাঠ নিম্নরূপ—
بسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللهِ وَرَسُوْلِهِ إِلَى هِرَقَلْ عَظِيْمِ الرُّوْمِ
سَلامٌ عَلَى مَنِ اتَّبَِعَ الْهُدَى، أمَّا بَعْدُ: فَإِنِّىْ أَدْعُوْكَ بِدِعَايِةِ الإِسْلاَمِ أَسْلِمْ تَسْلَمْ، أَسْلِمْ يُؤتِكَ اللهُ أَجْرَكَ مَرَّتَيْنِ، فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّمَا عَلَيْكَ إِثْمُ الأِرِيِسِيِّيْنَ وَ”ياَهْلَ الْكِتَابِ تَعَالَوْا اِلَى كَلِمَةٍ سَوَائٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ اَلَّا نَعْبُدَ اِلَّا اللهَ وَلَا نُشْرِكَ بِه شَيْئًا وَّلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللهِ فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ”.
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মাদ-এর পক্ষ থেকে রোম অধিপতি হিরাক্লিয়াসের প্রতি।
সালাম ও শান্তি বর্ষিত হোক সত্য পথের অনুসারীর উপর। অতঃপর আমি আপনাকে ইসলামের প্রতি আহ্বান করছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপত্তা লাভ করুন। আল্লাহ তা‘আলা আপনাকে দ্বিগুণ প্রতিদান দেবেন। আপনি যদি অগ্রাহ্য করেন, তাহলে জেনে রাখুন, আপনার প্রজাকুলের পথভ্রষ্টতার পাপ আপনার উপরই বর্তাবে।
হে আহলে কিতাবগণ এসো, এমন একটি কথার দিকে