কোন উপাস্য নেই। তিনি একক তার কোন শরীক নেই এবং মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল। আমি আপনাকে আল্লাহর দিকে আহ্বান করছি। আমি সমগ্র বিশ্বজাহানের জন্য নবীরূপে প্রেরিত হয়েছি যাতে করে সমগ্র জীবিত মানবকে সতর্ক করে দিই এবং কাফিরদের উপর আল্লাহর সিদ্ধান্ত সাব্যস্ত হয়। ইসলাম গ্রহণ করে নিন, শান্তি ও নিরাপত্তা লাভ করবেন! আর যদি অগ্রাহ্য করেন, তবে সমগ্র অগ্নি-উপাসক জাতির পাপের বোঝা আপনার উপর বর্তাবে।’
কিসরা রাসূল সা.-এর পত্রখানা পাঠ করে অগ্নিশর্মা হয়ে ওঠে এবং রাগ, ক্ষোভ ও আপমানে পত্রখানা ছিঁড়ে ফেলে বলল, সে (মুহাম্মাদ) আমার প্রতি পত্র লেখে। অথচ সে আমার গোলাম। রাসূলুল্লাহ সা. এ সংবাদ শুনে বললেন, তার রাজত্ব (পত্র ছেঁড়ার মত) ছিঁড়ে টুকরো টুকরো হবে।
হাবশার রাজা নাজ্জাশীর প্রতি
রাসূলুল্লাহ সা.-এর পত্র
(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى النَّجَاشِىِّ مَلِكِ الْحَبَشَةِ)
হাবশার অন্য নাম আবিসিনিয়া। এটি আরবের দক্ষিণে পূর্ব আফ্রিকায় অবস্থিত। গ্রীক ভাষায় একে ইথিউপিয়া বলা হয়ে থাকে। আবিসিনিয়ার সম্রাটকে নাজ্জাশী বলা হতো। রাসূলুল্লাহ সা. ৭ম হিজরীতে ইসলামের দাওয়াত দিয়ে যে সকল রাজাবাদশার নিকট পত্র প্রেরণ করেন আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশী আসহাম এদের মধ্যে প্রথম। নাজ্জাশীর প্রতি প্রেরিত পত্রখানা সাহাবী ‘আমর ইবন উমাইয়্যা দামরী রা. মারফত পাঠানো হয়। পত্রবাহক ‘আমর দামরী রা. নাজ্জাশীর সামনে একটি ভাষণ প্রদান করেন এবং পরে রাসূলুল্লাহ সা.-এর পত্রখানা নাজ্জাশীর হাতে তুলে দেন। নাজ্জাশী সেই পত্রখানা গ্রহণ করলেন এবং পত্রের সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। তিনি পবিত্র পত্রখানা সসম্মানে চক্ষুদ্বয়ে লাগালেন। তারপর দোভাষীর মাধ্যমে পত্রখানা পাঠ করিয়ে শুনলেন। পত্রখানার পাঠ নিম্নরূপ—
“بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
مِنْ مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ إِلَى النَّجَاشِىِّ الأصْحَمَ مَلِكِ الْحَبَشَةِ
سِلْمٌ أنْتَ، فَإِنِّىْ أَحْمَدُ إِلَيْكَ اللهَ الَّذِىْ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْمَلِكُ