রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসুন। ওই বিষয়ে যা কিছু পূর্ববর্তী মর্যাদাশীল, ন্যায়পরায়ণ ও ভদ্রব্যক্তিদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা একে অপরকে উপদেশ দিন।
যদি আপনাদের কাউকে যুগ ক্লান্ত করে তবে তার প্রতি দয়ার্দ্র হোন এবং সমবেদনা জানান; যেন সে পূর্বাবস্থায় ফিরে আসতে পারে এবং তার কাজে প্রত্যাবর্তন করতে পারে। আপনাদের কেউ যদি বার্ধক্যজনিত কারণে উপার্জন করতে ও ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে অক্ষম হয় তাহলে আপনারা তার সঙ্গে সাক্ষাৎ করুন, তাঁকে সম্মান করুন, তাকে পরামর্শ দিন এবং তার উত্তম অভিজ্ঞতা ও অভিজ্ঞতালব্ধ জ্ঞানসমূহ গ্রহণ করে তা প্রকাশ করুন। আর আপনাদের মধ্য থেকে কেউ যদি এ রকম হয় যে, সে নিজেকে প্রস্তুত করে রেখেছে। তার নিকট কোনদিন কোন প্রয়োজন প্রকাশ পায় তখন সে প্রয়োজনকে তার সন্তানাদি ও ভাইদের জন্য সংরক্ষণ করবে। আর কর্মের ব্যাপারে যদি কারো প্রশংসা করতে হয়, তাহলে উপযুক্ত ব্যক্তির নিকটই প্রশংসা করা উচিত। আর যদি কারো নিন্দা করতে হয় তাহলে সে যেন তার নিম্নতর লোকের নিন্দা করে। প্রতিকূল অবস্থায় পতন, পদঙ্খলন ও রিক্তহস্ত হওয়া থেকে সতর্ক থাকবেন। হে লেখক সম্প্রদায়, এগুলো আপনাদের দোষ-ত্রুটি। বন্য গাধার মতো এগুলো ধেয়ে আসে এবং এর চেয়ে বেশি বিপজ্জনক।
অতঃপর আপনারা জানলেন, কেউ যদি আপনাদের কারো সঙ্গী হয় তাহলে নিজের পক্ষ থেকে তার জন্য এমন কিছু ব্যয় করবে যা তার উপর হক সাব্যস্ত করবে। সে তা পূরণ করা ও শুকরিয়া জ্ঞাপনে দৃঢ়প্রত্যয়ী হবে। তার উপদেশ গ্রহণ করা, তার গোপনীয়তা রক্ষা করা, তার কাজে সহযোগিতা করা যা হবে তার অধিকারের প্রতিদানস্বরূপ আর সে এটাকে মূল্যায়ন করবে তার নিকট প্রয়োজনের সময় কর্মের মাধ্যমে।
অতঃপর আপনারা এ বিষয়াবলি সুখে-দুঃখে, অভাবে, সমবেদনায়, অনুগ্রহে ও আনন্দ-বেদনায় অনুধাবন করুন। আল্লাহ তাওফীক দিন। এ সম্মানিত