পেশাজীবীর মধ্যে যারা এগুলো অনুধাবন করেছে তারা কতই-না উত্তম গুণাবলির অধিকারী।
অতঃপর যখন আপনাদের কাউকে কোন দায়িত্ব দেয়া হবে অথবা আল্লাহর সৃষ্টি এবং তার পরিবার সম্পর্কিত কোন বিষয় তার নিকট অর্পণ করা হবে, তার উচিত হবে আল্লাহ তা‘আলার উদ্দেশ্যেই সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা। আল্লাহর আনুগত্যকে প্রাধান্য দেয়া, দুর্বলদের জন্য বন্ধুবৎসল হওয়া ও অত্যাচারিতদের জন্য ন্যায় বিচারক হওয়া। কেননা সৃষ্টিকুল আল্লাহর পরিবারস্বরূপ। তিনি তাঁদের সর্বাধিক ভালোবাসেন এবং তিনি নিজ পরিবারের ব্যাপারে সবচেয়ে বেশি কোমল। সে যেন ন্যায়বিচারের ক্ষেত্রে হয় ন্যায়পরায়ণ, সম্ভ্রান্তদের প্রতি সম্মান প্রদর্শনকারী, অঙ্গীকার পূর্ণকারী, দেশের জন্য সমৃদ্ধি দানকারী, প্রজাদের জন্য হবে ভালোবাসার পাত্র আর তাদের কষ্টদানের ক্ষেত্রে পৃষ্ট প্রদর্শনকারী। সে তার বৈঠকে বিনয়ী ও সহনশীল হবে। কর আদায় ও অধিকার আদায়ের ক্ষেত্রে হবে নম্র। আপনাদের কেউ যখন অপর কোন ব্যক্তির সাথী হবে, তখন সে যেন তার চরিত্রকে পরীক্ষা করে নেয়। এরপর যখন সে তার ভালো ও নিকৃষ্ট গুণাবলি সম্পর্কে জানবে তখন সে তাকে তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে। আর মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য নরম ও উত্তম পন্থায় কৌশল অবলম্বন করবে।
আপনারা জানতে পারবেন যে, চতুষ্পদ জন্তুর রাখাল যখন তাদের পরিচালনায় দূরদৃষ্টিসম্পন্ন হবে তখন সে সেগুলোর প্রকৃতি সম্পর্কে জানার জন্য অনুসন্ধান করবে। পশুর পেছন দিক থেকে আরোহণ করবে, যেন সে লাথি দিতে না পারে। যখন শিং দ্বারা আঘাত করবে তখন চালক তার সম্মুখ দিক থেকে নিজেকে রক্ষা করবে। আর যদি সে অবাধ্য হয়ে পলায়নপর হয় তাহলে তাকে নম্রভাবে লাগাম টেনে রাস্তায় নিয়ন্ত্রণ করবে। যদি অব্যাহতভাবে চলতে থাকে তাহলে সহজভাবে তাকে অনুসরণ করবে। উপর্যুক্ত পদক্ষেপের পরই পশু তার পরিচালনায় নমনীয় হবে। আর এগুলো হলো ওই ব্যক্তির জন্য শাসনকার্য পরিচালনার দলিলস্বরূপ,