রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

হটার স্থানে পিছু হটবে। সদাচারী ও প্রভাব-বিস্তারকারী ন্যায়বিচারকে প্রাধান্য দেবে। গোপন বিষয়কে সংরক্ষণ করবে। কঠিন বিপদে অঙ্গীকার পূরণকারী হবে। আসন্ন বিপদাপদ সম্পর্কে সচেতন হবে। প্রত্যেক বিষয় যথাস্থানে পাত্রস্থ করবে। অতিথিকে যথার্থ সম্মান দেবে। তার অবস্থানকে উন্নত করবে। মৌলিক জ্ঞানের প্রতিটি শিল্পের প্রতি লক্ষ রাখবে এবং সঠিক ফয়সালা করবে। যদি সঠিক বিচার না করে তবে যা অন্যের জন্য যথেষ্ট তাই গ্রহণ করা হবে। জ্ঞানের গভীরতা, উত্তম চিষ্টাচার ও উত্তম অভিজ্ঞতা সম্পর্কে অবগত হবে। যা অর্পিত (প্রয়োজন) হওয়ার তা অর্পিত হওয়ার পূর্বেই এবং যা তার থেকে প্রকাশ হওয়ার তা প্রকাশিত হওয়ার পূর্বেই পরিণতি সম্পর্কে অবগত হবে। প্রয়োজন ও সরঞ্জাম অনুযায়ী প্রত্যেকটি কাজকে সে আঞ্জাম দেবে। সর্বপ্রকার প্রস্তুতি নেবে এবং অভ্যস্ত হবে।
হে লেখক সম্প্রদায়! আপনারা প্রতিযোগিতা করুন, সাহিত্যের বিভিন্ন শাখায়। দ্বীনের ক্ষেত্রে গভীর জ্ঞান লাভ করুন। আল্লাহর কিতাবের জ্ঞান ও ফরয বিধানাবলি সম্পর্কে জেনে নিন। আরবি ভাষা রপ্ত করুন। কেননা এটা আপনাদের ভাষার ক্ষুরধার স্বরূপ। হস্তলিপি সুন্দর করুন; কেননা এটা আপনাদের পুস্তকাদির সৌন্দর্য।
কবিতার ছন্দ বর্ণনা করুন। এর দুর্বোধ্য শব্দ ও অর্থসমূহ জেনে নিন। আরো জেনে নিন, আরব ও অনারবদের যুদ্ধবিগহের ঘটনাসমূহ ও তাদের জীবনচরিত সম্পর্কে। কেননা এগুলো আপনাদের উচ্চাকাঙ্ক্ষায় আরোহণের সহায়ক। চিন্তাকে অঙ্কে নষ্ট করবেন না। কেননা অঙ্ক হলো খাজনা আদায়কারীদের কাজ। নিজেদের লোভ-লালসার দিকে উৎসাহিত করবেন না। চাই বস্তুটি উচ্চমানের হোক বা নিম্নমানের। এগুলো ঘৃণ্য ও নিম্নমানের কাজ। আর গর্দানের জন্য (মর্যাদাশীল ব্যক্তিদের জন্য) লাঞ্ছনাজনক। লেখকদের জন্য বিপর্যয়। নিজ পেশাকে অশোভনীয় কাজ থেকে মুক্ত রাখুন। নিজেদেরকে বিরত রাখুন নিন্দা, চোগলখুরি ও মূর্খদের কাজ থেকে। গর্ব-অহংকার ও বড়ত্ব সম্পর্কে সতর্ক থাকুন, কেননা এগুলো বিনা কারণে শত্রু বৃদ্ধি করে। নিজ পেশাজীবী পরস্পরকে