مِنْهَا شُرُوْدًا تَوَقَّاهَا مِنْ نَاحِيَةِ رَأْسِهَا، وَإِنْ كَانَتْ حَرُوْنًا قَمَعَ بِرِفْقِ هَوَاهَا فِىْ طَرِيْقِهَا، فَإِنِ اسْتَمَرَّتْ عَطَفَهَا يَسِيْرًا، فَيَسْلَسُ لَهُ قِيَادُهَا، وَفِىْ هَذَا الْوَصْفِ مِنَ السِّيَاسَةِ دَلاَئِلٌ لِمَنْ سَاسَ النَّاسَ وَعَامَلَهُمْ، وَجَرَّبَهُمْ وَدَاخِلَهُمْ.
‘আব্দুল হামিদ লেখকদের নিকট লিখিত পত্রে কিছু উপদেশ দিয়েছেন।
তিনি বলেন, পরকথা হলো, লেখনী শিল্পের অধিকারীগণ, আল্লাহ আপনাদের হেফাজত করুন, রক্ষা করুন, তাওফীক দিন এবং সঠিক পথ প্রদান করুন। নিশ্চয়ই আল্লাহ তা‘আলার নবী-রাসূলগণ—আল্লাহ তাদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন—ও সম্মানিত রাজাবাদশাদের বাদে বাকি লোকদেরকে নানা শ্রেণীতে বিভক্ত করেছেন। যদিও প্রকৃতপক্ষে তারা সমান। তবুও আল্লাহ তা‘আলা তাদের জীবনোপকরণের উদ্দেশ্যে বিভিন্ন পেশা ও জীবিকা অণ্বেষণে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন। হে লেখক সম্প্রদায়, আপনাদেরকে বিভিন্ন দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কারণ আপনারা শিষ্ঠাচার, ব্যক্তিত্ব, জ্ঞান ও বর্ণনার অধিকারী।
আপনাদের দ্বারা খিলাফাতের সৌন্দর্য সুবিন্যস্ত হয়। এর কার্যাবলি সুসংহত হয়। আপনাদের উপদেশ দ্বারা আল্লাহ বান্দাদের রাজত্ব অটুট রাখেন, তাদের শাসনাঞ্চলের বিকাশ ঘটান। বাদশাহ আপনাদের অমুখাপেক্ষী নন। আপনাদের ছাড়া তিনি পূর্ণতা লাভ করতে পারেন না। সুতরাং আপনাদের অবস্থান তাদের কানের মতো, যা দ্বারা তারা শুনতে পায়। তাদের চোখের মতো, যা তারা দেখতে পায়। তাদের জিহ্বার মতো, যা দ্বারা তারা কথা বলতে পারে। আপনারা যে মর্যাদাপূর্ণ পেশার বৈশিষ্ট্যে অনন্য, আল্লাহ আপনাদেরকে বিশেষ নিয়ামত দিয়েছেন। আল্লাহ কর্তৃক আপনাদের প্রতি প্রদত্ত নিয়ামাত যেন ছিনিয়ে নেয়া না হয়।
হে লেখক সম্প্রদায়, আপনাদের যে গুণাবলি এ পত্রে উল্লেখ করা হয়েছে আপনারা এ গুণাবলি অর্জন করবেন। কেননা লেখক নিজে এগুলোর মুখাপেক্ষী হয় এবং প্রয়োজনের সময়ে যে সঙ্গীরা তাঁর উপর নির্ভর করে তারাও মুখাপেক্ষী। সহিষ্ণুতার স্থানে সহিষ্ণু হবে। জ্ঞানের ক্ষেত্রে সে সহনশীল হবে। অগ্রগামী হবে অগ্রগামী হওয়ার ক্ষেত্রে এবং পিছু