সকল সাহাবীর উপর। পরকথা হলো, আমি আপনার নিকট একটি পত্র লিখছি, এতে হিদায়াতের সকল বাণী সীমাবদ্ধ করিনি। জমা করিনি এতে সকল উপদেশ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা রাসুলুল্লাহ সা.-এর পক্ষ থেকে শিষ্টাচার মাত্র। বিবেক দ্বারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, বারবার পড়ে ধৈর্য ধারণ করুন। আপনার শ্রবণ শক্তিকে এতে নিমজ্জিত রাখুন। অতঃপর অন্তর দিয়ে অনুধাবন করুন এবং মুখে উচ্চারণ করুন। আপনার চিন্তাধারাকে অনুপস্থিত রাখবেন না। কারণ এতে রয়েছে দুনিয়ার জন্য কল্যাণ ও পরকালের উত্তম প্রতিদান।
আপনার প্রবৃত্তিকে মৃত্যু যন্ত্রণা ও মৃত্যুর বিপদাপদের কথা স্মরণ করিয়ে দিন। মৃত্যুর কারণে আপনার উপর যা কিছু আরোপিত হবে এবং আল্লাহর পেশকৃত বিষয়সমূহের মধ্যে যা কিছু আপনার নিকট হতে মওকুফ করা হবে, সেগুলো স্মরণ করুন। অতঃপর হিসাব নেয়া হবে আর হিসাব নেয়ার পর চিরস্থায়ী করা হবে। আল্লাহর সন্তুষ্টিতে ওই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, যা দ্বারা আপনার জন্য ওই দিনের বিপদাপদ সহজ হবে।
আপনি যদি দেখতেন আল্লাহর লা‘নত প্রাপ্তদের, তাদের উপর আপতিত ভয়াবহ আযাব, কঠিন শাস্তি এবং কুৎসিত চেহারা, দীর্ঘ চিন্তা আর যদি শুনতেন তাদের চেহারার উজ্জ্বল রং পরিবর্তন হওয়ার সাথে জাহান্নামে তাদের আর্তচিৎকার ও হাহাকার (তাহলে বুঝতে পারতেন), সেদিন তারা না পারবে কিছু শুনতে আর না পাবে কিছু দেখতে। তারা কেবল বিপদাপদ ও ধ্বংসই কামনা করবে। ঐ সকল দুঃখ-কষ্টের চেয়ে তাদের বড় দুঃখ-কষ্ট হবে, আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। তাদের আশা-আকাঙ্ক্ষা ছিন্ন করবেন। আর দীর্ঘ শাস্তির পর এই বলে জবাব দেবেন, তোমরা ধ্বংস হয়ে যাও, কোন কথা বলো না।
যদি আপনি ঐ সকল বিপদাপদ থেকে নাজাত পেতে চান তাহলে দুনিয়ার কোন কিছুই আপনার কাছে বড় মনে হবে না। ঐ সকল ধন-সম্পদ থেকে কিছুই