আপনাকে নিরাপত্তা দিতে পারবে না। যদিও দুনিয়ার সমস্ত ধন-সম্পদ আপনি নাজাতের জন্য উপস্থিত করুন না কেন; তা হবে তুচ্ছ।
যদি আপনি দেখতেন আল্লাহর আনুগত্যশীলদের, তাদের উপর আল্লাহর নাযিলকৃত অনুগ্রহ, আল্লাহর নিকট তাঁদের মর্যাদার স্থান, তাঁর নৈকট্য, উজ্জ্বল চেহারা, তাদের বর্ণের জ্যোতি, স্থায়ী নিয়ামতের কারণে তাদের আনন্দ, আল্লাহর প্রতি দৃষ্টিপাত ও তাঁর নিকট স্থান, তাহলে আপনার চোখে দুনিয়ার সকল বিষয় নগণ্য মনে হতো। আপনার কাঙ্ক্ষিত অনেক বড় বড় জিনিসও আখিরাতে ছোট বলে গণ্য হবে।
সুতরাং বিভ্রান্ত হওয়ার আগেই প্রবৃত্তিকে সতর্ক করুন, আল্লাহ আপনার প্রতি রহম করবেন। আর বিপদ আসার পূর্বেই নিজ অন্তরকে জাগ্রত করুন। তাহলে মৃত্যুর সময় যে বিপদ আসবে তা আপনি ভয় পাবেন না। আল্লাহ হিসাব শুরু করার পূর্বেই স্থিরভাবে নিজ প্রবৃত্তির সঙ্গে ঝগড়া করুন। আল্লাহর ইচ্ছায় অবিরত উপকারিতা লাভ করবেন। সক্ষম হবেন বিপদ দূর করতে। নতুবা তাঁর অপছন্দনীয় বিষয়সমূহ ফিরাতে পারবেন না। পারবেন না উপকার অর্জন করতে। তাঁর সামনে পেশ করার মতো কোন দলিল কিংবা কোন ওযর-আপত্তি পাবেন না।’
লেখকদের প্রতি আব্দুল হামিদ-এর পত্র
(رِسَالَةُ عَبْدِ الْحَمِيْدِ إِلَى الْكُتَّابِ)
তাঁর নাম আব্দুল হামিদ ইবন ইয়াহয়া ইবন সা‘দ। তিনি আব্দুল হামিদ আল-কাতিব নামেই অধিক পরিচিত। তাঁর কুনিয়াত আবূ গালিব। তিনি আব্দুল হামিদ আকবার হিসেবে অধিক প্রসিদ্ধ ছিলেন। তিনি মারওয়ান ইবন মুহাম্মাদ-এর সময়ে দীওয়ানুল কিতাবার প্রধান ছিলেন। আব্দুল হামিদ আসগার ছিলেন সুলায়মান ইবন আব্দুল মালিক-এর কাতিব (সচিব)। আব্দুল হামিদ আল-কাতিবের জন্মসাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য বিদ্যমান। অনেকের মতে, ওয়ালীদ ইবন আব্দুল মালিকের খিলাফত কালে ৬০ হিজরী/৬৮০ খ্রিস্টাব্দে ইরাকের ফুরাত নদীর তীরে আম্বার শহরে জন্মগ্রহণ করেন।
তিনি সিরিয়া-দামেশকে বেড়ে ওঠেন। তিনি অল্প বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে আরবী ভাষার জ্ঞান, সাহিত্য, বালাগাত,