রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

তার সাহাবীদের সাথে পরামর্শ করলে তারা তাঁকে বলেন, হে আল্লাহ রাসূল! রাজাবাদশাগণ সাধারণত মোহরাঙ্কিত পত্র ছাড়া পাঠ করেন না। অবশেষে সীলমোহল হিসেবে ব্যবহারের জন্য রাসূলুল্লাহ সা.-এর একটি আংটি তৈরীর সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত অনুযায়ী رَسُوْلٌ، مُحَمَّدٌ ও اللهُ এই তিনটি শব্দ ব্যবহার করে রূপার আংটি তৈরী করা হলো যা পরবর্তী সময়ে রাজাবাদশাদের প্রতি লিখিত পত্রগুলোতে রাষ্ট্রীয় সীলমোহর রূপে ব্যবহৃত হয়। এ নববী আংটি রাসূলুল্লাহ সা. ও তৎপরবর্তী খলিফা আবূ বকর, উমর ও উছমান রা.-এর খিলাফত কালের মাঝামাঝি পর্যন্ত রাষ্ট্রীয় সীলমোহর রূপে ব্যবহৃত হয়েছে। পরবর্তী সময়ে এ আংটি ‘বিরে আরীস’ নামক কূপে পড়ে যায় এবং অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলির মৌলিক উপাদান

রাসূলুল্লাহ সা.-এর পত্রসমূহে নিম্নের মৌলিক উপাদানসমূহ প্রত্যক্ষ করা যায়।
১. নিজের (প্রেরকের) নাম দিয়ে শুরু করে প্রাপকের নামের উল্লেখ।
২. প্রতিপক্ষের বিশেষ পদবি ‘পারস্য সম্রাট’, ‘রোম সম্রাট’, ‘মিসর অধিপতি’ ইত্যাদি উল্লেখ এবং অন্যান্য পদবির উল্লেখের বাহুল্য বর্জন।
৩. পত্রের সূচনায় সালাম-অভিবাদন এবং তাতে কাফিরদের সালাম প্রদানের বিশেষ রীতি سَلامٌ عَلى مَنِ اتَّبَعَ الْهُدَى ‘যারা হিদায়াত অনুসারী তাদের প্রতি সালাম’ অনুসরণ।
৪. ইসলামের সুনিশ্চিত বিজয়ের প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত প্রদানের পন্থায় বিরুদ্ধাচারীকে ভীতি প্রদর্শন। যেমনটি রয়েছে হাওযা ইবন ‘আলীর’ কাছে প্রেরিত তাঁর পত্রে। অথবা প্রতিপক্ষের রাজ্য হারাবার প্রতি ইঙ্গিত যেমনটি রয়েছে জুলান্দীর পুত্রদ্বয়ের কাছে প্রেরিত পত্রে। অথবা অবিচল না থাকার ক্ষেত্রে অপসারিত হওয়ার ভীতি প্রদর্শন যেমন রয়েছে মুনযির ইবন সাওয়ার কাছে প্রেরিত তাঁর পত্রে।
৫. শাসকশ্রেণির প্রতি জনতার দায় বর্তানো এবং ঈমান গ্রহণের ক্ষেত্রে তাকেই তার নিজ ও জনতার নিরাপত্তার চাবিকাঠি সাব্যস্ত করা অথবা ইসলাম গ্রহণে অস্বীকৃতির ক্ষেত্রে জনতার পাপের দায়ও শাসকের দায়িত্বে বর্তানো। যেমন দেখা যাবে হিরাক্লিয়াস, মুকাওকিস