রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

কাজ যে সম্পন্ন করে তাকে مُرسِل বলে।
২. نَصُّ الرِّسَالَةِ (পত্রের মূল বিষয়): এর মধ্যে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে।
ক. الاِسْتِفْتَاحُ (ভূমিকা): এতে প্রাপকের প্রতি সম্বোধন, বিসমিল্লাহ, আল্লাহর প্রশংসা এবং সালাম অন্তর্ভুক্ত থাকে।
খ. اَلْغَرْضُ (উদ্দেশ্য): উদ্দেশ্যই হলো পত্রের মূল অংশ। পত্রের উদ্দেশ্য সাধারণত, প্রশংসা, অভিনন্দন, অভিযোগ, শোক ইত্যাদি বিষয় হয়ে থাকে।
গ. اَلْخَاتِمَةُ (পরিশিষ্ট): পত্রের পরিশিষ্টে প্রাপকের জন্য দু‘আ ও কল্যাণ কামনা করা হয়।
৩. اَلْمُرْسَلُ إِلَيْهِ (প্রাপক): পত্র লেখার ক্ষেত্রে প্রাপককে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য লেখকের দৃষ্টি রাখা উচিত।

রাসূলুল্লাহ সা.-এর পত্র প্রেরণের পটভূমি
وَمَا أَرْسَلْنَاكَ إلاَّ كَافَّةً لِلنَّاسِ بَشِيْرًا وَنَذِيْرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَعْلَمُوْنَ
‘আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্যে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।’ (সূরা সাবা: ২৮)
আল্লাহ তা‘আলা শেষ নবী মুহাম্মাদ সা.-কে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানবজাতির প্রতি নবী ও রাসূল রূপে প্রেরণ করেন। যদিও রাসূলুল্লাহ সা. আরব উপদ্বীপে প্রেরিত হয়েছিলেন; তথাপি তার দাওয়াতি মিশন শুধু আরব উপদ্বীপের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাঁর আনীত ইসলামের দাওয়াত গোটা পৃথিবীর আনাচে-কানাচে পৌঁছানো ছিল তাঁর আগমনের প্রধান উদ্দেশ্য।

রাসূলুল্লাহ সা. চল্লিশ বৎসর বয়েসে (৬১০ খ্রি.) নবুওয়াত লাভের পর মক্কায় দীর্ঘ ১৩ বছর কাফির-মুশরিকদের নির্যাতন সহ্য করে ৬২২ খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে মদীনায় হিজরত করেন। হিজরত পরবর্তী মদীনায় ছয়টি বছর বিভিন্ন যুদ্ধবিগ্রহের মধ্যে অতিবাহিত হয়। এক সময় বিভিন্ন অঞ্চল বিজয়ের মাধ্যমে মুসলমানরা আরো শক্তিশালী হয়ে ওঠেন। ইসলাম আরব উপদ্বীপের সীমানা অতিক্রম করে আরো বিস্তৃত রূপ ধারণ করে।

হিজরী ৬ষ্ঠ সালের শেষ ও ৭ম হিজরীর শুরুর দিকে রাসূলুল্লাহ সা. বিশ্বের বিভিন্ন রাজাবাদশার প্রতি ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণের মনস্থ করলেন। রাসূলুল্লাহ সা. পত্র প্রেরণ প্রসঙ্গে