হয়, তাকে فَنُّ التَّرَسُّلِ বা রিসালাহ সাহিত্য বলে।’
রিসালাহ-এর প্রকারভেদ
১. الرِّسَالَةُ الأَدَبِيَّةُ (সাহিত্য বিষয়ক পত্র)
সাহিত্য সংশ্লিষ্ট কোন বিষয়ে লিখিত পত্রকে সাহিত্য বিষয়ক পত্র বলে। এর আকার গ্রন্থের চেয়ে ছোট হয়, যা একটি প্রবন্ধের মতো। প্রাথমিক পর্যায়ে দুজন ব্যক্তির মাঝে প্রেরিত পত্রই এ প্রকারের পত্র হিসেবে সীমাবদ্ধ ছিল। পরবর্তী সময়ে তা হিজরী ৩য় ও ৪র্থ শতাব্দীতে সাহিত্যের অন্যতম একটি শিল্প হিসেবে বিকাশ লাভ করে। এর মাধ্যমে পত্র লেখকের যোগ্যতা, লেখনী প্রতিভা ও তার চমকপ্রদ ভাষাশৈলী প্রকাশ পায়। লেখকদের প্রতি আব্দুল হামিদ আল-কাতিবের লিখিত পত্রটি একটি অন্যতম পত্র।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব যথা বিচার, আইন, সামরিক ও প্রশাসনিক বিভাগে নিয়োজিত ব্যক্তিবর্গের রাষ্ট্রীয় উদ্দেশ্যে লিখিত চিঠিপত্রকেই দীওয়ানী পত্র বলে। সর্বপ্রথম মুয়াবিয়া রা. دِيْوَانُ الرِّسَائِلِ প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এটি ব্যাপকতা লাভ করে।
৩. الرِّسَالَةُ الإِخْوَانِيَّةُ (ব্যক্তিগত পত্র)
الرِّسَالَةُ الإِخْوَانِيَّةُ এমন পত্র যা একজন ব্যক্তি তার পরিবারের কোন সদস্য অথবা তার বন্ধুকে নিজের আবেগ-অনুভূতি বা রাগ-অনুরাগ প্রকাশ করতে লিখে থাকে। রাসূল সা.-এর সময়ে এর উৎপত্তি হলেও খলীফা ‘উমর রা.-এর খিলাফতকালে ব্যাপকতা লাভ করে। পরবর্তী সময়ে উমাইয়্যা শাসনামলে লেখনী শিল্পের বিকাশের ফলে এ প্রকার পত্রের আরো উন্নতি সাধিত হয়।
৪. الرِّسَالَةُ الْوَعْظِيَّةُ (উপদেশমূলক পত্র)
আত্মসংশোধন, খোদাভীতি, প্রজাদের প্রতি দয়া, মৃত্যুর প্রস্তুতি ইত্যাদি বিষয়ে উৎসাহ প্রদান করে কোন পণ্ডিত কর্তৃক খলীফা ও রাজন্যবর্গের কাছে প্রেরিত পত্রই উপদেশমূলক পত্র।
৫. الرِّسَالَةُ الْجَامِعِيَّةُ (উচ্চতর গবেষণাপত্র)
উচ্চরত ডিগ্রী লাভের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র কর্তৃক উপস্থাপিত গবেষণাপত্রই الرِّسَالَةُ الْجَامِعِيَّةُ।
রিসালাহ-এর উপাদান
رِسَالَةٌ এর কতিপয় উপাদান রয়েছে, যা ব্যতীত رِسَالَةٌ গঠিত হতে পারে না। رِسَالَةٌ এর উপাদান নিম্নরূপ:
১. الْمُرسِلُ (পত্র প্রেরক): পত্র লেখা ও প্রেরণ করার