পেরে আল্লাহ তা‘আলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
—ছালেকুজ্জামান খান
প্রথম অধ্যায়
রিসালাহ (পত্র) সাহিত্যের পরিচিতি
রিসালাহ-এর পরিচয়
রিসালাহ শব্দটি আরবী। এর বাংলা প্রতিশব্দ চিঠি, পত্র, বার্তা, থিসিস, পুস্তিকা, রিসালাত ইত্যাদি। রিসালাহকে ইংরেজীতে খবঃঃবৎ বলা হয়। শব্দটি ر-س-ل মূলধাতু থেকে উদগত হয়েছে। আরবী অভিধানে এর একাধিক অর্থ পাওয়া যায়। আল-কামূসুল মুহীত প্রণেতা ফীরুযাবাদী বলেন, رِسَالَةٌ শব্দটি الرَّسَل থেকে, যার অর্থ, প্রত্যেক বস্তুর অংশ বা দল (اَلْقَطِيْعُ مِنْ كُلِّ شَيْئٍ), এর বহুবচন أَرْسَالٌ। জাওহারী উট ও ছাগলের দল বা পালের মধ্যে الرَسَل এর অর্থ সীমাবদ্ধ রেখেছেন। পরবর্তী সময়ে رَسَلْ এর আভিধানিক অর্থটি ভিন্ন একটি ব্যবহারিক অর্থে রূপান্তরিত হয়। তা হলো, رَسَلْ শব্দটি إِرْسَالٌ রূপে ব্যবহৃত হয়, যার অর্থ- প্রেরণ করা, পাঠানো, ধাবিত করা। এর বিশেষ্য الرِسَالَةُ ও الرَّسَالَةُ (চিঠি, পত্র)। এর বহুবচন رَسَائِلٌ। পত্র প্রেরককে مُرْسِلٌ, প্রাপককে مُرْسَلٌ إلَيْهِ এবং পত্রবাহককে رَسُوْلٌ বলা হয়।
পরিভাষায় الرِّسَالَةُ বা চিঠি-পত্র বলা হয় ঐ বাক্যমালাকে, যা অন্যের কাছে পাঠানো হয়। পরবর্তী সময়ে رِسَالَةٌ আলাদা একটি পরিভাষার রূপ লাভ করে। আর তা হলো ভাষা, সাহিত্য, আইনশাস্ত্র, দর্শন ইত্যাদি বিষয় সংবলিত শিক্ষামূলক অথবা গবেষণামূলক বাক্যমালাকেই الرِّسَالَةُ বা চিঠি-পত্র বলা হয়। الرِّسَالَةُ এর পারিভাষিক সংজ্ঞায় আব্দুল আযীয আতীক বলেন,
الرِّسَالَةُ قِطْعَةٌ مِنَ النَّثْرِ الْفَنِّىْ تَطُوْلُ أَوْ تَقْصِرُ تَبْعًا لِمَشِيْئَةِ الْكَاتِبِ وَغَرْضُهُ وَأُسْلُوْبُهُ وَكِتَابَتُهَا تَكُوْنُ بِعِبَارَةٍ بَلِيْغَةٍ وَأُسْلُوْبٍ حَسَنٍ رَشِيْقٍ وِأَلْفَاظٍ مُنْتَقَاةٍ وَمَعَانٍ طَرِيْقَةٍ-
‘লেখকের ইচ্ছা, উদ্দেশ্য ও পদ্ধতি অনুযায়ী সংক্ষিপ্ত বা দীর্ঘ গদ্যের শিল্পরূপকে رِسَالَةٌ বলে। এটি সাধারণত অলংকারপূর্ণ বর্ণনাভঙ্গি, সুগঠিত বিন্যাস, নির্বাচিত শব্দমালা এবং অভিনব ও দুর্লভ অর্থবিশিষ্ট হয়ে থাকে। যে শিল্পে রিসালাহ এর বিভিন্ন দিক আলোচনা করা