ও খসরুর কাছে প্রেরিত তাঁর পত্রসমূহে।
৬. প্রাপকের ব্যক্তিস্বার্থের প্রতি আঘাতের হুমকি উচ্চারণ এবং বিপদ তাকে ও তার ঊর্ধ্বতন ক্ষমতাধরকে বেষ্টন করার ইঙ্গিত প্রদান। এ বিষয়টি ছিল প্রধানত দেশীয় ও অনুগত রাজাদের ক্ষেত্রে। যেমন দেখা যাবে হারিছ ইবন আবূ শামির ও জুলান্দীর পুত্রদ্বয়ের কাছে প্রেরিত তাঁর পত্রে।
৭. খ্রিস্টানদের কাছে প্রেরিত পত্রে সমতার বাক্যের বিশেষ উল্লেখ তথা قُلْ يَاَهْلَ الكتابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ ‘বলুন! এসো হে কিতাবীরা! এমন এক বাক্যের দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে সমান।’
৮. সর্বপ্রকার অস্পষ্টতা জড়তা ও ভনিতা পরিহার করে ইসলামের মৌলিক
চিন্তাধারা ও মতাদর্শের দ্ব্যর্থহীন ও সুস্পষ্ট উল্লেখ। অর্থাৎ ক. এক আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা, খ. রাসূলুল্লাহ সা.-এর রিসালাতের সত্যতা স্বীকার।
রাসূলুল্লাহ সা.-এর পত্র লেখকগণ
রাসূলুল্লাহ সা. নিজে লিখতেন না। তবে তাঁর সাহাবীগণের মধ্যে কতিপয় সাহাবী তাঁর আশপাশে থেকে কাতিবের (লেখক) দায়িত্ব পালন করতেন। তিনি তাদেরকে যা লেখার আদেশ দিতেন কাতিবগণ তাকে তা লিখে দিতেন। রাসূলুল্লাহ সা.-এর লেখকদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কারো মতে, তাদের সংখ্যা ছিল ছাব্বিশ। কারো মতে, তাদের সংখ্যা ছিল বিয়াল্লিশ। ওহী লেখকদের মধ্যে প্রধান ওহী লেখকের দায়িত্ব পালন করেন যায়দ ইবন সাবিত রা.। রাসূলুল্লাহ সা.-এর কতিপয় লেখকগণের নাম নিম্নে প্রদত্ত হলো—
আবূ বকর সিদ্দীক রা.।
‘উমার ইবনুল খাত্তাব রা.।
‘উছমান ইবন আফফান রা.।
‘আলী ইবন আবী তালিব রা.।
খালীদ ইবন সাঈদ ইবনুল ‘আস আল-উমারী রা.।
আবান ইবন সাঈদ ইবনুল ‘আস আল-উমারী রা.।
‘আব্দুল্লাহ ইবনুল আরকাম রা.।
হানযালাহ ইবনুর রাবী আল-আসাদী রা.।
উবাই ইবন কা‘ব রা.।
ছাবিত ইবন কায়স রা.।
যায়দ ইবন ছাবিত রা.।
শুরাহবীল ইবন হাসান রা.।
মু‘আবিয়া ইবন আবী সুফিয়ান রা.।
‘আব্দুল্লাহ ইবন যায়দ