রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

হয়েছে, সে আল্লাহর আনুকূল্য লাভ করবে (ধ্বংস হবে না)।
৩৭. ইহুদীরা তাদের নিজেদের ব্যয় নির্বাহ করবে এবং মুসলমানরা তাদের নিজেদের ব্যয় নির্বাহ করবে।
৩৮. আর যে ব্যক্তি এই সনদপত্র গ্রহণকারীদের বিরুদ্ধে অস্ত্রধারণ করবে, তারা তার বিরুদ্ধে একে অপরকে সাহায্য করবে এবং তাদের পারস্পরিক সৌহার্দ ও মঙ্গল কামনার সম্পর্ক থাকবে। এক পক্ষ অপর পক্ষকে সুপরামর্শ দেবে। বিশ্বস্ততা রক্ষা করবে, বিশ্বাস ভঙ্গ করবে না।
৩৯. ইয়াছরিবের (পাহাড়ঘেরা) অভ্যন্তরভাগ (উপত্যকা) এই চুক্তি গ্রহণকারীদের জন্য হারাম বা পবিত্রভূমি বলে গণ্য হবে।
৪০. কোন পক্ষের আশ্রিতরা আশ্রয়দাতাদের সমান মর্যাদা ও অধিকার লাভ করবে। না তাদের কোন ক্ষতি করা হবে আর না তারাও কোন অপরাধ বা বিশ্বাসভঙ্গ করবে।
৪১. কোন মহিলাকে তার পরিবারবর্গের অনুমতি ব্যতিরেকে আশ্রয় দেয়া চলবে না।
৪২. এই চুক্তিনামা গ্রহণকারী পক্ষসমূহের মধ্যে যদি এমন কোন নতুন সমস্যা বা বিরোধের উদ্ভব হয়, যা থেকে দাঙ্গা বেধে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে তা মীমাংসার্থে আল্লাহ ও তাঁর রাসূল মুহাম্মদ সা.-এর নিকট উত্থাপন করতে হবে। আর আল্লাহ তারই সাথে রয়েছেন, যে এ চুক্তিনামার ধারাসমূহ সর্বাধিক নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে পালন করে।
৪৩. কুরায়শদের বা তাদের কোন সাহায্যকারীকে আশ্রয় দেয়া চলবে না।
৪৪. ইয়াছরিবের উপর কোন বহিরাক্রমণ হলে সকল পক্ষ (ইহুদী ও মুসলমানরা) ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।
৪৫. যখন তাদেরকে সন্ধির জন্যে আহ্বান জানানো হবে, তখন তারা সন্ধিবদ্ধ হবে। যখন তারা অনুরূপ সন্ধির জন্যে আহ্বান জানাবে, তখন বিশ্বাসীদেরও তাদের সে আহ্বানে সাড়া দিতে হবে। তবে কেউ যদি ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়, তবে ভিন্ন কথা। প্রত্যেক পক্ষ তার নিজের দিকের প্রতিরক্ষার ব্যবস্থা নিজেরাই করবে।
৪৬. আওস গোত্রের ইহুদীগণ, চাই তারা নিজেরা হোক বা তাদের মাওয়ালী বা আযাদকৃত দাস ও চুক্তিবদ্ধ