রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

সহযোদ্ধারূপে থাকবে, ততক্ষণ পর্যন্ত তারাও মুমিনদের সাথে সাথে যুদ্ধের ব্যয় নির্বাহ করবে।
২৫. বনূ আওফের ইহুদীরা মুমিনদের সাথে একই উম্মাহ (জাতি) রূপে গণ্য হবে, কিন্তু ধর্মের ব্যাপারে ইহুদীদের জন্যে তাদের ধর্ম, মুমিনদের জন্য তাদের ধর্ম। তাদের গোলামদের এবং তাদের নিজেদের ব্যাপারেও এ কথা প্রযোজ্য হবে। তবে যে ব্যক্তি যুলুম বা অপরাধ করবে, এজন্যে কেবল সে নিজে এবং তার পরিবারবর্গই ভোগান্তির শিকার হবে।
২৬. বনূ নাজ্জারের ইহুদীরাও বনূ আওফের ইহুদীদের মতো অধিকার লাভ করবে।
২৭. বনুল হারিছ গোত্রেয় ইহুদীরাও বনূ আওফের ইহুদীদের সমান অধিকার ভোগ করবে।
২৮. বনূ সায়েদার ইহুদীরাও বনূ আওফের ইহুদীদের সমান অধিকার ভোগ করবে।
২৯. বনূ জুশাম গোত্রের ইহুদীরাও বনূ আওফের ইহুদীদের সমান অধিকার ভোগ করবে।
৩০. বনুল আওসের ইহুদীরাও বনী আওফের ইহুদীদের সমান অধিকার ভোগ করবে।
৩১. বনূ ছা‘লাবার ইহুদীরাও বনূ আওফের ইহুদীদের সমান অধিকার ভোগ করবে। তবে যে সীমালঙ্ঘন ও চুক্তি ভঙ্গ করবে, সে এবং তার পরিবার-পরিজন ছাড়া অন্য কেউ ভোগান্তির শিকার হবে না।
৩২. আর জাফনা উপগোত্রের লোকেরাও তাদের মূল ে গাত্র বনূ ছা‘লাবার সমান অধিকার ভোগ করবে।
৩৩. বনূ শুতায়বার ইহুদীরাও বনূ আওফের ইহুদীদের সম-অধিকার ভোগ করবে; তবে তা বিশ্বস্ততা বজায় রাখলেই, বিশ্বাস ভঙ্গ করলে নয়।
৩৪. ছা‘লাবা গোত্রসমূহের সকল উপগোত্রসমূহ সে সব মূল গোত্রের মতো অধিকার ভোগ করবে।
৩৫. ইহুদী গোত্রসমূহের সকল উপগোত্রসমূহ সে সব মূল গোত্রের মতো অধিকার ভোগ করবে।
৩৬. তাদের কেউই মুহাম্মাদ সা.-এর অনুমতি ব্যতিরেকে যুদ্ধযাত্রা করবে না। যখমের প্রতিশোধ গ্রহণের ব্যাপারে কোনরূপে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। যে ব্যক্তি রক্তপাত করবে, সে তার নিজের জন্য এবং নিজের পরিবার-পরিজনের জন্য ধ্বংস ডেকে আনবে। যুলুম করা হবে না। অবশ্য, যে অত্যাচারিত