রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

সাহায্য ও সম-অধিকারের হকদার হবে। তাদের প্রতি যুলুমও হবে না, তাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করা যাবে না।
১৭. ঈমানদারদের সন্ধি এক ও অভিন্ন। আল্লাহর রাহে যুদ্ধে কোন মু’মিন ব্যক্তি অপর মু’মিনকে বাদ দিয়ে শত্রুপক্ষের সাথে সন্ধি করবে না, যাবৎ না এ সন্ধি তাদের সকলের জন্যে সমান পর্যায়ের হবে।
১৮. আমাদের যে কোন সহযোদ্ধাদল পরস্পরের অনুবর্তী হবে।
১৯. ঈমানদারগণ আল্লাহ তা‘আলার রাহে শহীদ হলে তাদের একের রক্তের বদলা অপরে নেবে।
২০. নিঃসন্দেহে ঈমানদারদের মধ্যকার মুত্তাকী খোদাভীরুগণ সর্বোত্তম এবং তারাই সর্বাধিক শুদ্ধপথে রয়েছে। কোন মুশরিক বা পৌত্তলিক ব্যক্তি (অমুসলিম নাগরিক) কোন কুরায়শের সম্পদ বা প্রাণের আশ্রয়দাতা হবে না এবং কোন মুমিন ব্যক্তিকে এ ব্যাপারে বাধা দিতে পারবে না।
২১. যে ব্যক্তি কোন ঈমানদার ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে এবং সাক্ষ্যপ্রমাণে তা প্রমাণিত হয়ে যাবে তার উপর কিসাস গ্রহণ করা যাবে, হত্যার বদলে তাকে হত্যা করা হবে। তবে তার উত্তরাধিকারীরা যদি তাকে (রক্তপণ নিয়ে) ক্ষমা করে দেয় আর সমস্ত ঈমানদারদের তাতে সায় থাকে, তাহলে তা স্বতন্ত্র। এ ছাড়া আর কোন বিকল্প নেই।
২২. যে মুমিন ব্যক্তি এ লিপির বক্তব্য অনুমোদন করেছে আর সে আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি বিশ্বাস পোষণ করে, তার জন্য কোন নতুন ফিতনা সৃষ্টিকারীকে সাহায্য করা বা তাকে আশ্রয় দেয়া বৈধ হবে না। যে ব্যক্তি তাকে সাহায্য করবে বা আশ্রয় দেবে, কিয়ামতের দিন তার প্রতি আল্লাহর লা‘নত ও গযব নাযিল হবে এবং তার থেকে কোন মুক্তিপণ বা বদলা গ্রহণ করা হবে না।
২৩. যখন তোমাদের মধ্যে কোন বিরোধ দেখা দেবে, তখন তা আল্লাহ তা‘আলা ও মুহাম্মদ সা.-এর নিকট উত্থাপন করতে হবে। (নবীই এ ব্যাপারে ফয়সালা দেবেন)।
২৪. ইহুদীরা যতক্ষণ পর্যন্ত মুমিনদের