পূর্বের মতোই নিজেদের গোত্রীয় লোকজনদের দেয় রক্তপণ নিজেরা মিলেমিশে আদায় করবে। নিজেদের দলের লোকজনের দেয় মুক্তিপণ দিয়ে নিজেদের বন্দীদেরকে মুক্ত করবে, যাতে করে বিশ্বাসীদের পারস্পরিক আচরণ কল্যাণ ও ন্যায়ভিত্তিক হয়।
১০. বনূ নাবীত গোত্র তাদের মহল্লার যিম্মাদার থাকবে এবং তাদের পূর্ব প্রথানুযায়ী তাদের গোত্রীয় লোকদের রক্তপণ নিজেরা মিলেমিশে আদায় করবে এবং নিজেদের দলের লোকজনদের দেয় মুক্তিপণ দিয়ে নিজেদের বন্দীদেরকে মুক্ত করবে, যাতে করে বিশ্বাসীদের পারস্পরিক আচরণ কল্যাণ ও ন্যায়ভিত্তিক হয়।
১১. বনূ আওস তাদের মহল্লার যিম্মাদার হবে। পূর্বের মতোই তারা তাদের গোত্রীয় লোকদের রক্তপণ নিজেরা মিলেমিশে আদায় করবে এবং নিজেদের দলের লোকজনদের দেয় মুক্তিপণ দিয়ে নিজেদের বন্দীদেরকে মুক্ত করবে, যাতে করে বিশ্বাসীদের পারস্পরিক আচরণ কল্যাণ ও ন্যায়ভিত্তিক হয়।
১২. বিশ্বাসীদের কাউকে নিঃস্ব-অভাবগ্রস্তরূপে ছেড়ে দেয়া হবে না, যাতে করে তারা ন্যায়ানুগভাবে মুক্তিপণ ও রক্তপণ পরিশোধ করতে পারে। কোন মু’মিন ব্যক্তি অন্য কোন মু’মিন ব্যক্তির বিরুদ্ধে বা তার চুক্তিবদ্ধ বন্ধু বা আযাদকৃত দাসের চুক্তিবদ্ধ হতে পারবে না।
১৩. তাকওয়া অবলম্বনকারী ধর্মপ্রাণ বিশ্বাসীদের হাত সমবেতভাবে তাদের ঐ সব ব্যক্তিদের বিরুদ্ধে উত্থিত হবে, যারা বিদ্রোহী হবে অথবা বিশ্বাসীদের মধ্যে অন্যায়, পাপাচার, সীমালঙ্ঘন, বিদ্বেষ অথবা দুর্নীতি ও ফ্যাসাদ ছড়িয়ে দিতে তৎপর হবে। তারা সকলে সমবেতভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যদিও সে তাদের কারো সন্তান হয়।
১৪. কোন মু’মিন ব্যক্তি কোন কাফিরের জন্য কোন মু’মিন ব্যক্তিকে হত্যা করবে না এবং কোন মু’মিন ব্যক্তির বিরুদ্ধে কোন কাফিরকে সাহায্য করবে না।
১৫. আল্লাহর যিম্মা অভিন্ন, এতে কোন ভেদাভেদ নেই। মু’মিনদের যে কোন সাধারণ ব্যক্তি তাদের সকলের পক্ষ থেকে কাউকে নিরাপত্তা দিতে পারে। মু’মিনরা অন্য লোকদের বিপরীতে পরস্পরের মিত্র হবে।
১৬. ইহুদীদের মধ্যে যে ব্যক্তি আমাদের আনুগত্য করবে, সেও