রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

তাদের সকলের জন্য।
২. বিশ্বের তাবৎ মানুষের মধ্যে তারা একটি স্বতন্ত্র উম্মাহ বলে পরিগণিত হবে (অর্থাৎ তারা একটি স্বতন্ত্র রাজনৈতিক জাতিসত্তা বলে গণ্য হবে)।
৩. কুরায়শ থেকে হিজরত করে যারা এসেছে (মুহাজিরীন), তারা তাদের মহল্লার যিম্মাদার থাকবে এবং তাদের দেয় রক্তপণ তারা সম্মিলিতভাবে পরিশোধ করবে। তাদের মধ্যকার বন্দীদেরকে তারাই মুক্তিপণ দিয়ে মুক্ত করবে, যাতে করে বিশ্বাসীদের পারস্পরিক আচরণ কল্যাণ ও ইনসাফভিত্তিক হয়।
৪. বনূ আওফ তাদের মহল্লার যিম্মাদার থাকবে এবং তাদের দেয় রক্তপণ পূর্বের মতো নিজেরা মিলেমিশে আদায় করবে এবং প্রত্যেক দল তাদের বন্দীদেরকে মুক্তিপণ দিয়ে মুক্ত করবে, যাতে করে বিশ্বাসীদের পারস্পরিক আচরণ কল্যাণ ও ইনসাফভিত্তিক হয়।
৫. বনূ সায়েদা গোত্র নিজেদের মহল্লার যিম্মাদার থাকবে। পূর্বের মতো নিজেদের গোত্রীয় লোকজনদের দেয় রক্তপণ নিজেরা মিলেমিশে আদায় করবে। প্রত্যেক দল নিজেদের বন্দীদেরকে নিজেরা মুক্তিপণ দিয়ে মুক্ত করবে, যাতে করে মু’মিনদের পারস্পরিক আচরণ কল্যাণ ও ইনসাফভিত্তিক হয়।
৬. বনুল হারিছ গোত্র নিজেদের মহল্লার যিম্মাদার থাকবে এবং পূর্বের মতো নিজেদের দেয় রক্তপণ নিজেরা মিলেমিশে আদায় করবে। প্রত্যেক দল নিজেদের বন্দীদেরকে নিজেরা মুক্তিপণ আদায় করে মুক্ত করবে, যাতে করে ঈমানদারদের পারস্পরিক আচরণ কল্যাণ ও ইনসাফভিত্তিক হয়।
৭. বনূ জুশাম গোত্র নিজেদের মহল্লার যিম্মাদার হবে এবং পূর্বের মতোই নিজেদের গোত্রীয় লোকজনদের দেয় রক্তপণ নিজেরা মিলেমিশে আদায় করবে। প্রত্যেক দল নিজেদের বন্দীদেরকে মুক্তিপণ দিয়ে নিজেরা মুক্ত করবে, যাতে করে ঈমানদারদের পারস্পরিক আচরণ কল্যাণ ও ন্যায়ভিত্তিক হয়।
৮. বনূ নাজ্জার গোত্র নিজেদের মহল্লার যিম্মাদার হবে। এরা পূর্বের মতোই নিজেদের গোত্রীয় লোকদের দেয় রক্তপণ দিয়ে নিজেরা মুক্ত করবে, যাতে করে ঈমানদারদের পারস্পরিক আচরণ কল্যাণ ও ন্যায়ভিত্তিক হয়।
৯. বনূ আমর ইবন আওফ গোত্রের লোকজন তাদের মহল্লার যিম্মাদার হবে এবং