রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

বর্ণনায় আকসাম ১৯০ বছর জীবিত ছিলেন। আল-আসকারী আকসাম ইবন সাইফীকে ঐ সকল ব্যক্তিদের মধ্যে গণ্য করেছেন যাঁরা রাসূলুলাহ সা.-এর সাক্ষাতের উদ্দেশ্যে বের হয়ে পথে মারা গেছেন। মহান আল্লাহর বাণী:
وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إلى اللهِ وَرَسُوْلِه ثُمَّ يُدْرِكُهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أجْرُهُ عَلى اللهِ.
‘যে নিজ ঘর থেকে বের হয় আলাহ ও তাঁর রাসূলের প্রতি হিজরত করার উদ্দেশ্যে, অতঃপর মৃত্যুমুখে পতিত হয়। তবে তার সাওয়াব আল্লাহর কাছে অবধারিত হয়ে যায়।’
আল-জাহিয তাঁর সম্পর্কে বলেন: ومن الخطباء البلغاء والحكام الرؤساء أكثم بن صيفى—‘আকসাম ইবন সাইফী অলংকারপূর্ণ বাগ্মী ও নেতৃস্থানীয় শাসকদের একজন।’ তিনি হিজরী ৯ম হিজরী/৬৩০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আকসাম ইবন ছায়ফীর প্রতি রাসূলুল্লাহ সা.-এর পত্রটির পাঠ নিম্নরূপ—
“مِنْ مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ إِلَى أَكْثَمِ بْنِ صَيْفِىٍّ. أَحْمَدُ اللهَ إلَيْكَ، إِنَّ اللهَ أمَرَنِىْ أَنْ أَقُوْلَ لاَ إِلَهَ إِلاَّ اللهُ. أَقُوْلَهَا، وَآمُرَ النَّاسَ بِهَا وَالْخَلْقُ خَلْقُ اللهِ، وَالأَمْرُ أَمْرُ اللهِ، خَلَقَهُمْ وَأَمَاتَهُمْ، وَهُوَ يُنْشِرُهُمْ، وَلَتَعْلَمُنَّ نَبَأَهُ بعْدَ حِيْنٍ”.
‘আল্লাহর রাসূল মুহাম্মাদ সা.-এর পক্ষ থেকে আকসাম ইবন ছায়ফীর প্রতি।
আমি আপনার কাছে আল্লাহর প্রশংসা করছি। আর আল্লাহ তা‘আলা আমাকে এ নির্দেশ দিয়েছেন যে, আমি যেন বলি, আল্লাহ ছাড়া কোন মা‘বূদ নেই। আমি যেন তা বলি এবং মানুষদের বলতে আদেশ করি। আর সকল সৃষ্টি আল্লাহর সৃষ্টি এবং সকল নির্দেশ আল্লাহর নির্দেশেই। তিনি সবাইকে সৃষ্টি করেন, তিনিই মৃত্যু দেন। আবার তিনিই মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন। আর অবশ্যই আপনি অল্প সময়ের মধ্যে তার খবর জানতে পারবেন।’
নাজরানের খ্রিস্টানদের প্রতি
রাসূলুল্লাহ সা.-এর পত্র
(كَتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى نصَارَى نَجْرَانَ)
নাজরান ইয়ামানের উত্তরের একটি শহর। এটি বর্তমানে সৌদিআরবে অবস্থিত। সেখানে নাসারা সম্প্রদায়ের সম্ভ্রান্ত অনেক লোক বসবাস