রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর নবুওয়াতের ব্যাপারে আপনার সাথে আমাকে অংশীদার করা হয়েছে। অতএব পৃথিবীর অর্ধেক আমার জন্য, আর বাকী অর্ধেক কুরায়শদের জন্য। কিন্তু কুরায়শরা বড়ই সীমালঙ্ঘনকারী জাতি। অর্থাৎ তারা ইনসাফ করে না।’
পত্রখানা রাসূলুল্লাহ সা.-এর কাছে পৌঁছামাত্র তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং পত্রবাহককে উদ্দেশ করে বলেন, ঐ মিথ্যাবাদী আল্লাহর উপর মিথ্যারোপ করেছে এবং তুমি তাই বয়ে নিয়ে এলে! মন চায় তোমাকে হত্যা করি, কিন্তু তুমি হচ্ছো দূত। তাই এতবড় দুঃসাহস প্রদর্শনের পরও তোমাকে ছেড়ে দিচ্ছি। তারপর উবায় ইবন কা‘ব রা.-কে এর জবাব লিখতে বললেন।
মুসায়লামার প্রতি রাসূলুল্লাহ সা.-এর জবাবী পত্র

“بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
مِنْ مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ إِلَى مُسَيْلَمَةِ الْكَذَّابِ. سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى، أَمَّا بَعْدُ، فَإِنَّ الأَرْضَ للهِ يُوْرِثُهَا مَنْ يشاءُ مِنْ عِبَادِهِ وَالْعاقِبَةُ للْمتَّقِيْنَ”.
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আল্লাহর রাসূল মুহাম্মাদ সা.-এর পক্ষ থেকে মুসায়লামা আল-কাযযাবের প্রতি।
ঐ ব্যক্তির উপর সালাম বর্ষিত হোক, যে হিদায়াতের অনুসরণ করে। অতঃপর পুরো দুনিয়া আল্লাহর মালিকানাধীন। তিনি তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তার ওয়ারিশ তথা উত্তরাধিকারী বানান। আর শুভ পরিণাম মুত্তাক্বীদের জন্য।
আকছাম ইবন ছায়ফীর প্রতি
রাসূলুল্লাহ সা.-এর পত্র
(كَتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَكْثَمِ بْنِ صَيْفِىٍّ)
আকসাম ইবন ছায়ফী জাহিলী যুগের প্রসিদ্ধ জ্ঞানী ব্যক্তি, তামীম গোত্রের শ্রেষ্ঠ খতীব এবং নিজ গোত্রের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনি তৎসহ বিভিন্ন বংশ সম্পর্কে জ্ঞাত, শক্ত ও সঠিক যুক্তি এবং মতামত প্রদানকারী বিজ্ঞজন ছিলেন। তিনি حكيم العرب (আরবের মহাজ্ঞানী ব্যক্তি) উপাধিতে ভূষিত হন। তিনি সে যুগের একজন দীর্ঘজীবী মানুষ ছিলেন। আবু হাতিম আস-সিজিসতানী তাঁকে আরবের দীর্ঘজীবী মানুষের মধ্যে গণ্য করেছেন। তাঁর মতে আকসাম ৩৩০ বছর জীবন লাভ করেন। অন্য একটি