রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

আনতে পারে না এবং দুঃখ দূরও করতে পারে না। সুতরাং উত্তম প্রতিদান লাভে কাজ করো এবং অঙ্গীকার পূর্ণ করো। যেন তোমার উপর আপতিত বেদনার যার জন্য তুমি মৃতপ্রায়, তা দূরিভূত হয়।’

রাসূলুল্লাহ সা.-এর প্রতি মুসায়লামা ইবন হাবিবের পত্র ও রাসূলুল্লাহ সা.-এর জবাবী পত্র
(كِتُابُ مُسَيْلَمَةِ بْنِ حَبِيْبٍ إِلَيْهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَوَابُهُ)
রাসূলুল্লাহ সা.-এর যুগে যে দু’জন মিথ্যাবাদী নবুওয়াতের দাবী করেছিল তাদের মধ্যে একজন হানীফা গোত্রের মুসায়লামা ইবন হাবীব। তার উত্থান হয়েছিল ইয়ামামায়। ইয়ামামা থেকে একটি প্রতিনিধিদল রাসূলুল্লাহ সা.-এর সাথে সাক্ষাতের জন্য মদীনায় আগমন করলে মুসায়লামাও সে দলের একজন সদস্য হয়ে নবী-দরবারে উপস্থিত হয়। প্রতিনিধিদল রাসূলুল্লাহ সা.-এর সাথে আলাপ-আলোচনা করতে থাকে। কথা প্রসঙ্গে মুসায়লামা আল্লাহর নবীকে বলে, আপনি যদি আপনার ইন্তিকালের পর আমাকে আপনার স্থলাভিষিক্ত করার প্রতিশ্রুতি দেন, তাহলে আমি ঈমান আনয়ন করতে পারি। তখন রাসূলুল্লাহ সা.-এর হাতে একটি কাষ্ঠখণ্ড ছিল। মুসায়লামাকে লক্ষ করে তিনি বললেন: লোভের বশবর্তী হয়ে যদি তুমি ইসলাম গ্রহণ করতে চাও, তাহলে মনে রেখো! আমার হাতের এ কাষ্ঠখণ্ডের একটা টুকরোও আমি এর বিনিময়ে তোমাকে দিতে রাজী হবো না। পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সা. ‘আমর ইবন উমাইয়া দিমারী রা.-কে ইয়ামামায় পাঠিয়ে ইয়ামামাবাসীদের সাথে মুসায়লামাকেও পুনরায় ইসলামের ছায়াতলে ফিরে আসার আহ্বান জানান। কিন্তু মুসায়লামা শাসন ক্ষমতার দর্পে রাসূলুল্লাহ সা.-এর দূতের আহ্বানে সাড়া দিলো না; বরং তার অনুগামী ‘আমর ইবন জারুদ হানাফীর মাধ্যমে একটি পত্র লিখে পাঠাল। পত্রখানার পাঠ নিম্নরূপ—
“مِنْ مُسَيْلَمَةٍ رَسُوْلِ اللهِ إِلَى مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ. سَلاَمٌ عَلَيْكَ، أَمَّا بَعْدُ فَإِنِّىْ قَدْ أُشْرِكْتُ فِى الأَمْرِ مَعَكَ، وَإِنَّ لَنَا نَصْفَ الأَرْضِ، وَلِقُرَيْشٍ نِصْفَ الأَرْضِ، وَلَكِنَّ قُرَيْشًا قَوْمٌ يَعْتَدَوْنَ”.
‘আল্লাহর রাসূল মুসায়লামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদ-এর প্রতি।
আপনার