রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

مَا فَاتَكَ، فَلَوْ قدِمْتَ عَلَى ثَوَابِ مُصِيْبَتِكِ، قَدْ أطَعْتَ ربَّكَ، وتَنَجَّزْتَ مَوْعُوْدَهُ، عَرَفْتَ أَنَّ الْمُصِيْبَةَ قَدْ قَصُرَتْ عَنْهُ، وَأعْلَمْ أَنَّ الْجَزَعَ لاَ يُرَدَّ مِيَّتًا، وَلاَ يَدْفَعُ حُزْنًا، فَأَحْسِنِ الْجزاءَ وَتَنَجَّزِ الْمَوْعَوْدَ، ولْيُذْهِبْ أسْفَكَ مَا هُوَ نَازِلٌ بِكَ فَكَأنْ قَدْ.”
‘আল্লাহর রাসূল মুহাম্মাদ-এর পক্ষ থেকে মু‘আয ইবন জাবালের প্রতি।
তোমার প্রতি শান্তি বর্ষিত হোক! আমি একক আল্লাহর প্রশংসা করছি। অতঃপর আল্লাহ তোমার প্রতিদান বাড়িয়ে দিন! তোমার শোকার্ত অন্তরকে ধৈর্য ধারণের শক্তি দান করুন এবং আমাদের ও তোমাকে তাঁর শুকরিয়া আদায়ের তাওফীক দিন!
প্রকৃতপক্ষে আমাদের জান, আমাদের পরিবারবর্গ, আমাদের ধন-সম্পদ আল্লাহ তা‘আলারই দান এবং তাঁরই প্রদত্ত আমানত। তিনি যতদিন ইচ্ছা বান্দাকে তার দ্বারা উপকৃত করেন এবং নির্ধারিত সময়ে তা আবার ফিরিয়ে নেন। আমাদের কর্তব্য হচ্ছে, যখন আল্লাহ কোন নিয়ামত দান করেন তখন কৃতজ্ঞতা প্রকাশ করব আর যখন তিনি ঐ নিয়ামত ফিরিয়ে নেন, তখন ধৈর্যধারণ করব। তোমার সন্তান আল্লাহর একটি উত্তম আমানত ছিল—যা তোমার কাছে গচ্ছিত ছিল। তিনি যতদিন চেয়েছেন, তাকে দিয়ে তোমার চোখ জুড়িয়েছেন আর যখন চেয়েছেন, তখন বিরাট প্রতিদানের বিনিময়ে তোমার নিকট থেকে তা উঠিয়ে নিয়েছেন। তবে শর্ত হচ্ছে যে, আল্লাহর ইচ্ছার প্রতি তোমাকে ধৈর্য দেখাতে হবে।
হে মু‘আয! তোমার কাছে দুটি স্বভাব (সন্তান হারানো ও ছাওয়াব হারানো) কখনো একত্রিত হবে না। পক্ষান্তরে পুত্র শোকের বিলাপ ও বেদনা যদি তোমায় ধৈর্যহারা করে দেয় তাহলে তুমি যা হারিয়েছ তার জন্য লজ্জিত হবে। সুতরাং তুমি যদি তোমার মছিবতের ছাওয়াব পাওয়ার দিকে অগ্রসর হয়, তাহলে তোমার রবের হক আদায় করো এবং তার প্রতিশ্রুত অঙ্গীকার পূরণ করো। জানো যে, তোমার সন্তান থেকে বিপদাপদ সংকীর্ণ হয়ে গিয়েছে বা কেটে গেছে। আর জেনে রাখো! দুঃখ-আহাজারী মৃতকে ফিরিয়ে