রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

পক্ষ থেকে খালিদ ইবন ওয়ালীদের প্রতি। আমি তোমার নিকট সেই আল্লাহর প্রশংসা করছি যিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই।
পর সমাচার, তোমার প্রেরিত দূত মারফত তোমার পত্রখানা হস্তগত হয়েছে। তুমি তাতে জানিয়েছ যে, বনূ হারিছ তোমার শক্তি প্রয়োগের পূর্বেই তোমার দাওয়াতে সাড়া দিয়ে এই সাক্ষ্য প্রদান করেছে যে, আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নেই এবং মুহাম্মাদ আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাদেরকে সরল পথে পরিচালিত করেছেন। তুমি তাদেরকে সু-সংবাদ দাও এবং সতর্ক করো! তুমি ফিরে এসো! তোমার সাথে যেন তাদের একটি প্রতিনিধিদলও আসে। ওয়াসসালামু ‘আলাইকা ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।’
মু‘আয ইবন জাবাল রা.-এর
প্রতি রাসূলুল্লাহ সা.-এর পত্র
(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مُعَاذِ بْنِ جَبَلٍ)
রাসূলুল্লাহ সা.-এর অত্যন্ত প্রিয় সাহাবী মু‘আয ইবন জাবাল রা. ইয়ামানবাসীদের নিকট ১১ হিজরী/৬৩২ খ্রিস্টাব্দে নবী সা. কর্তৃক শিক্ষক হিসেবে প্রেরিত হন। ইয়ামান থাকাবস্থায় মু‘আয রা.-এর পুত্রসন্তানের মৃত্যু হয়। রাসূলুল্লাহ সা.-এর নিকট মু‘আয-এর সন্তানের মৃত্যুর সংবাদ পৌঁছলে তিনি মু‘আয রা.-কে পুত্র শোকে সান্ত্বনা দিয়ে একটি পত্র লেখেন। পত্রখানার পাঠ নিম্নরূপ—
“مِنْ مُحَمَّدٍ رَسُوِلِ اللهِ إِلَىْ مُعَاذِ بنِ جَبَلٍ:
سَلاَمٌ عَلَيْكَ، فَإِنِّى أَحْمَدُ إِلَيْكَ اللهَ الَّذِىْ لاَ إِلَهَ إِلاَّ هُوَ، أَمَّا بَعْدُ فَعَظَّمَ اللهُ لَكَ الأجْرَ، وَألْهَمَكَ الصَّبْرَ، وَ رَزَقْنَا وَإِيَّاكَ الشَّكْرَ، ثُمَّ إِنَّ أنْفُسَنَا وَأَهْلِيْنَا وَ مَوَالِيْنَا مِنْ مَوَاهِبِ اللهِ السَّنيَّةِ، وَعَوَارِفُهُ الْمُسْتَوْدَعَةُ، نُمَتتَّعُ بِهَا إِلَى أجَلٍ مَعْدُوْدٍ، وَتُقْبَضُ لِوَقْتٍ مَعْلُوْمٍ، ثُمَّ افْتَرَضَ عَلَيْنَا الشُّكْرَ إِذَا أَعْطَى، وَالصَّبْرَ إِذََا اَتْبَلَى، وَكَانَ ابْنُكَ مِنْ مَوَاهِبِ اللهِ الْهَنَيَّةِ، وَعَوَارِفُهُ الْمُسْتَوْدَعَةُ، مَتَّعَكَ بهِ فِىْ غِبْطَةٍ وَسَرُوْرٍ، وَقَبَضَهُ مِنْكَ بأَجْرٍ كَثِيْرٍ: الصَّلاةِ وَالرَّحْمَةِ وَالْهُدَى، إِنْ صَبَرْتَ وَاحْتَسَبْتَ، فَلاَ تَجْمَعَنَّ عَلَيْكَ يَا مُعَاذُ خَصْلَتَيْنِ: أنْ يُحْبِطَ جَزَعُكَ صَبْرَكَ، فَتَنْدِمَ عَلَى