صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَالِدِ بْنِ الْوَلِيْدِ)
খালিদ ইবন ওয়ালীদ রা.-কে লিখিত রাসূলুল্লাহ সা.-এর পত্রখানি ছিল জবাবী পত্র। রাসূলুল্লাহ সা. খালিদ ইবন ওয়ালীদ রা.-কে দশম হিজরীতে নাজরানের বানূ হারিস ইবন কা‘ব গোত্রের প্রতি প্রেরণ করেন। এ গোত্রটি ইসলামের দাওয়াতকে উপেক্ষা করত এবং আনুগত্যের আহ্বানকে রুখে দাঁড়াত। রাসূলুল্লাহ সা. খালিদকে তাদের বিরুদ্ধে আক্রমণ চালানোর পূর্বে তিন দিন পর্যন্ত উপর্যুপরি তাদের ইসলামের দাওয়াত দিতে বলে দেন এবং আরো বলে দেন যে, তারা যদি ইসলাম গ্রহণ করে তবে আর তাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করবে না। সে মতে খালিদ ইবন ওয়ালীদ ঐ গোত্রে পৌঁছে তিন দিন পর্যন্ত তাদের ইসলামের দিকে আহ্বান জানাতে থাকেন। দেখা গেল গোটা গোত্রের লোকজন মুসলিম বাহিনীর এ দাওয়াতে অভিভূত হলো। তারা আর রুখে দাঁড়াল না। বরং তারা সকলে ইসলাম গ্রহণ করল। খালিদ ইবন ওয়ালীদের আর যুদ্ধের প্রয়োজন হলো না। দাওয়াতে এরূপ আশাতিরিক্ত ফল লাভ ছিল অনেকটা অকল্পনীয়। এই নতুন প্রেক্ষাপটে তার করণীয় কী তা জানবার জন্য তিনি রাসূলুল্লাহ সা.-এর কাছে নির্দেশ চেয়ে একটি পত্র লেখেন। খালিদ ইবন ওয়ালীদের পত্রের জবাবে রাসূলুল্লাহ সা. নিম্নোক্ত পত্রটি প্রেরণ করেন।
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
مِنْ مُحَمَّدٍ النَّبِىِّ رَسُوْلِ اللهِ إلَى خَالِدِ بْنِ الْوَلِيْدِ
سَلامٌ عَلَيْكَ فَإِنِّىْ أَحْمَدُكَ الَّذِىْ لاَ إلَهَ إلاَّ هُوَ أَمَّا بَعْدُ! فَإِنَّ كِتَابَكَ جَاءَنِىْ مَعَ رَسُوْلِكَ يُخْبِرُ أنَّ بَنِى الحَارِثِ بْنِ كَعْبَ قَدْ أسْلَمُوْا قَبْلَ أنْ تَقَاتِلَهُمْ، وَأجَابُوْا إلَى مَا دَعَوْتَهُمْ إِلَيْهِمْ مِنَ الإسْلاَمِ وَشَهِدُوْا أنْ لاَ إلَهَ إلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وأنَّ مُحَمَّدًا عَبْدُهُ ورَسُوْلُهُ وَأَنْ قَدْ هَداهُمُ اللهُ بِهُدَاهُ فَبَشِّرْهُمْ وَأنْذِرْهُمْ وَاَقْبِلُ وَلْيُقْبِلُ مَعَكَ وَفْدُهُمْ، وَالسَّلاُمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللهِ وَبِرَكَاتُهُ.
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আল্লাহর রাসূল নবী মুহাম্মাদ-এর