রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

গভর্নর ফারওয়ার কাছে ইসলামের দাওয়াত পৌঁছালে তিনি লোক মারফত শেষ নবী সা. সম্পর্কে খোঁজখবর নেন। ফারওয়া যখন শেষ নবী সা.-এর চারিত্রিক গুণাবলি সম্পর্কে অবগত হন এবং নিশ্চিত হন যে তিনিই আল্লাহর শেষ রাসূল। তখন তিনি কালবিলম্ব না করে ইসলাম গ্রহণ করেন। পরে তিনি রাসূলুল্লাহ সা.-এর খিদমতে একখানা পত্র প্রেরণ করে নিজের ইসলাম গ্রহণ এবং রাসূলুল্লাহ সা.-এর প্রতি তাঁর গভীর আস্থা ও শ্রদ্ধার কথা ব্যক্ত করেন। ফারওয়া তার পত্রখানা দূত মারফত রাসূলুল্লাহ সা.-এর দরবারে প্রেরণ করেন। তিনি পত্র বাহকের মাধ্যমে সোনা-রুপাসহ বহু মূল্যবান উপঢৌকন সম্ভার দিয়ে পাঠালেন। রাসূলুল্লাহ সা. উপহার সামগ্রী সাহাবীদের মধ্যে বণ্টন করে দিলেন। ফারওয়া কর্তৃক প্রেরিত এ রাজদূতকে পাঁচশ দিরহামসহ নিম্নরূপ একটি পত্রখানা দিয়ে বালকায় পাঠালেন।
مِنْ مُحَمَّدِ رَّسُوْلِ اللهِ إلَى فَرْوَةُ بْنِ عَمْروٍ
أمَّا بَعْدُ فَقَدْ قَدِمَ عَلَيْنَا رَسُوْلُكَ وَبَلَّغَ مَا أرْسَلْتَ بِهِ وَخَبَّرَ عَمَّا قِبَلَكُمْ خَيْرًا وَأتَانَا بِإسْلاَمِكَ وَأَنَّ اللهَ هَدَاكَ بِهُدَاهُ.
‘আল্লাহর রাসূল মুহাম্মাদ-এর পক্ষ থেকে ফারওয়া ইবন ‘আমরের প্রতি।
অতঃপর আপনার প্রেরিত দূত আমার কাছে পৌঁছেছে এবং আপনার প্রেরিত দ্রব্যসম্ভাব ও উপহার সামগ্রী পৌঁছিয়ে দিয়েছে। আপনার পক্ষ থেকে সমস্ত সংবাদ দূত অবহিত করেছে এবং আপনার ইসলাম গ্রহণের সংবাদ আমাদেরকে দিয়েছে। নিশ্চয় আল্লাহ তা‘আলা আপনাকে তাঁর সঠিক পথের সন্ধান দিয়েছেন।’
ফারওয়ার ইসলাম গ্রহণের কথা রোমসম্রাট জানতে পেরে তার প্রতি ক্রোধে ফেটে পড়ল এবং তাকে অবিলম্বে রোমে ডেকে পাঠাল। সম্রাট তাকে ইসলাম ত্যাগের জন্য চাপ সৃষ্টি করে এবং সে ফারওয়াকে তৎক্ষণাৎ কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এভাবে দীর্ঘ কয়েকটি বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন তার মনোভাব কোনরূপ পরিবর্তন হলো না তখন তাকে শূলে চড়িয়ে হত্যা করা হলো।
খালিদ ইবন ওয়ালীদ রা.-এর প্রতি
রাসূলুল্লাহ সা.-এর পত্র

(كَتَابُهُ