করত। রাসূলুল্লাহ সা. তাদেরকে ইসলামের দিকে আহ্বান করে একটি পত্র প্রেরণ করেন। পত্রখানার পাঠ নিম্নরূপ—
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ، إِلَهِ إِبْرَاهَيْمَ وَاِسْحَاقَ وَيَعْقُوْبَ.
أمَّا بعَدْ! فَإِنِّىْ اَدُعْوُكُمْ إِلَى عباَدَةِ اللهِ مِنْ منْ عِبَادَةِ الْعِبَادِ، وَاَدُعُوْعُكُمْ إلَى وَلاَيَةِ اللهِ مِنْ وِلاَيَةِ الْعِبَادِ، فَإنْ أبَيْتُمْ فَالْجِزْيَةُ، فَإِنْ أبَيْتُمْ فَقَدْ آذَنْتُكُمْ بِحَرْبِ الإسْلاَمِ.
‘বিসমিল্লাহির রাহমানির রাহমানির রাহীম। ইবরাহীম, ইসহাক ও ইয়া‘কূবের উপ্যাসের নামে।
অতঃপর আমি আপনাদেরকে বান্দার ইবাদত থেকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাচ্ছি। বান্দার শাসন থেকে আল্লাহর শাসনের দিকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। যদি আপনারা তা গ্রহণে অস্বীকৃতি জানান তবে জিযিয়া দিতে হবে। আর যদি তাতেও অস্বীকৃত হন তবে আপনাদের সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছি।’
পরিশিষ্ট
মদীনা সনদ
পৃথিবীর প্রথম লিখিত শাসনতন্ত্র
كِتَابُ رَسُوْلِ اللهِ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْمُهَاجِرِيْنَ وَالأَنْصَارِ وَالْيَهُوْدِ بِالْمَدِيْنَةِ
৬২২ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সা. মক্কা থেকে মদীনায় হিজরত করেন। এ সময় সেখানে বসবাসরত বনূ আওস এবং খাজরাজ সম্প্রদায় দুটির মধ্যে ছিল গোষ্ঠীগত হিংসা-বিদ্বেষ। তাই কলহে লিপ্ত এ দুটি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন ও মদীনায় বসবাসরত সকল গোত্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নবী সা. ৪৭ ধারার একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন যা ইতিহাসে মদীনা সনদ নামে পরিচিত। এটি পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত শাসনতন্ত্র বা সংবিধান। নিম্নে মদীনা সনদের ধারাগুলো প্রদত্ত হলো—
لَمَّا قَرَّ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِيْنَةِ، كَتَبَ كِتَابًا بَيْنَ الْمُهَاجِرِيْنِ وَالأَنْصَارِ وَادَعَ فِيْهِ الْيَهُوْدَ وَعَاهَدَهُمْ، وَأَقَرَّهُمْ عَلَى دِيْنِهِمْ وَأَمْوَالِهِمْ، وَشَرَطَ عَلَيْهِمْ، وَاشْتَرَطَ لَهُمْ، وَهُوَ:
“بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ:
هَذَا كِتَابُ مِنْ مُحَمَّدٍ النَّبِىِّ بَيْنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ مِنْ قُرُيِشٍ وَيَثْرِبَ وَمَنْ تَبِعَهُمْ فَلَحِقَ بِهِمْ وَجَاهَدَ مَعَهُمْ.
أَنَّهُمْ أُمَّةٌ وَاحِدَةٌ مِنْ دُوْنِ النَّاسِ.
الْمُهَاجِرُوْنَ مِنْ قُرَيْشٍ