রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

وَأهْلِ جَنَابِ الْهَضْبِ، وَحِقَافِ الرَّمْلِ، مَعَ وَافِدِهَا ذِى الْمِشْعَارِ مَالِكِ بْنِ نَمَطٍ، وَمَنْ أَسْلَمَ مِنْ قَوْمِهِ، عَلَى أَنَّ لَهُمْ فِرَاعَهَا وَوِهَاطَهَا، مَا أقَامُوْا الصَّلاَةَ وآتَوْا الزَّكاَةَ، يَأكُلُوْنَ عِلافَهَا، ويَرْعُوْنَ عَافِيَهَا لَهُمْ بذَلِكَ عَهْدُ اللهِ، وَذِمَامُ رَسُوْلِهِ، وَشَاهِدُهُمْ الْمُهَاجُرُوْنَ وَالأنْصَارُ.
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
এটা আল্লাহর রাসূল মুহাম্মাদ-এর পক্ষ হতে খারিফ সম্প্রদায়ের শহর, উচ্চভূমি ও বালুময় অঞ্চলের বাসিন্দাদের জন্য তাদের প্রতিনিধি যুল-মিশ‘আর মালিক ইবন নামাতের মারফত। তার সম্প্রদায়ের যারা ইসলাম গ্রহণ করেছে তারাও তার অন্তর্ভুক্ত। নির্দেশনা এই যে, তারা যতক্ষণ পর্যন্ত সালাত কায়েম করবে ও যাকাত আদায় করবে, ততক্ষণ পর্যন্ত এর উচ্চ ও নিম্নভূমি তাদেরই থাকবে। তারা এর ফল-ফসল খাবে এবং তৃণাদি তাদের পশুগুলোকে খাওয়াবে। এজন্য তাদের পক্ষে রয়েছে আল্লাহ ও তাঁর রাসূলের যিম্মাদারী। আনসার ও মুহাজিরগণ তাদের সাক্ষী।’

ওয়ায়েল ইবন হুজর ও হাযরামাওতবাসীর
প্রতি রাসূলুল্লাহ সা.-এর পত্র

(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى وَائِلِ بْنِ حَجَرٍ وَأَهْلِ حَضْرَمَوْتَ)
হাযরামাওত আরব উপদ্বীপের সর্বদক্ষিণ ভূ-খণ্ডে আরব সাগরের উপকূলে অবস্থিত। এটি ইয়ামানের একটি বিখ্যাত প্রদেশ। কথিত আছে, কাহতানের এক অধঃস্তন বংশধরের নাম ছিল হাযরামাউত। তাঁর নামানুসারেই এ অঞ্চলের নামকরণ করা হয়। এটি ছিল ‘আদ ও ছামূদ জাতির আদি বাসস্থান। এখানকার শেষ সম্রাট ছিলেন হুজর। দশম হিজরী সনে রাসূলুল্লাহ সা. হাযরামাউতের সে সর্দারদের নামে ইসলামের দাওয়াত সংবলিত পত্র দেন, তাদের নাম হচ্ছে: ১. ফাহদ, ২. আল-বুহায়রী, ৩. রবী‘আ, ৪. আলবসী, ৫. আবদ কেলাল, ৬. হুজর। রাসূলুল্লাহ সা. ‘আলী ইবন আবী তালিব, মু‘আয ইবন জাবাল এবং আবূ মূসা আশ‘আরী রা.-কে পত্র বহনের জন্য নিযুক্ত করেন। হাযরামাওতের শেষ সম্রাট হুজরের পুত্র ওয়ায়েল রাসূলুল্লাহ সা.-এর পত্রখানা পেয়ে ইসলাম গ্রহণ করেন। পরবর্তী সময়ে ওয়ায়েল ইবন হুজর মদীনায় এসে নবী