রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

নর ছাগল। পশু সম্পদের যাকাতের হিসাব এটাই। যাকাতের এ হিসাব বা পরিমাণ আল্লাহ তা‘আলা মুসলিমদের উপর ফরয করেছেন। যে তার বেশি দেবে তার জন্য অতিরিক্ত ছাওয়াব রয়েছে; কিন্তু যে কেবল নির্ধারিত পরিমাণ যাকাত আদায় করে, নিজের মুসলমান হওয়ার কথা ঘোষণা করে, পৌত্তলিকদের মুকাবিলায় মুসলমানদের সহযোগিতা করে, সেই প্রকৃত মুসলমানদের অন্তর্ভুক্ত। একজন মুসলমানের যা প্রাপ্য তাবৎ হক তার প্রাপ্য। অনুরূপ একজন মুসলমানের তাবৎ কর্তব্যও তার উপর বর্তাবে। এ অঙ্গীকার পূরণের নিশ্চয়তা মহান আল্লাহ ও তাঁর রাসূলের থেকে দেয়া হচ্ছে।
যে ইহুদী বা খ্রিস্টান ইসলাম গ্রহণ করবে, তার প্রতিও এটা প্রযোজ্য অন্য মুমিনরা যা পাবে তা সেও পাবে এবং অন্য মুমিনদের উপর যে কর্তব্য বর্তাবে, যে স্বীয় ইহুদী ও খ্রিস্টানধর্মে থাকবে, ধর্মত্যাগে তাকে কোনমতেই বাধ্য করা হবে না। তবে জিযিয়া দান করা কর্তব্য হবে। প্রত্যেক বয়স্ক লোকের জন্য পুরুষ অথবা স্বাধীন অথবা গোলাম পূর্ণ এক দিনার বা ঐ মূল্যের কাপড়। যে ব্যক্তি তা আল্লাহর রাসূলের নিকট আদায় করবে সে আল্লাহ ও তাঁর রাসূলের যিম্মায় থাকবে। আর যে ব্যক্তি জিযিয়াদানে অস্বীকৃতি জ্ঞাপন করবে সে আল্লাহ ও তাঁর রাসূলের শত্রু।’

হামাদানবাসীদের প্রতি
রাসূলুল্লাহ সা.-এর পত্র

(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى هَمَدَانَ)
হামাদান ইরানের একটি প্রাচীন শহর। রাসূলুল্লাহ সা.-এর দরবারে হামাদানের একটি প্রতিনিধিদল আগমন করে। তাদের মধ্যে ছিল যুল-মিশ‘আর মালিক ইবন নামাত। তাবুক হতে রাসূলুল্লাহ সা.-এর প্রত্যাবর্তনের পর তারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। মালিক রাসূলুল্লাহ সা.-এর সামনে একটি ভাষণ প্রদান করেন। যে ভাষণে তিনি তার সম্প্রদায়ের গৌরব ও ঐতিহ্য প্রকাশ করেন। রাসূলুল্লাহ সা. তাদের হাতে একখানা পত্র লিখে পাঠান। পত্রখানার পাঠ নিম্নরূপ—
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
هَذَا كِتَابٌ مِنْ مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ لِمِخْلاَفِ خَارِفٍ