রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

وَذِمَّةُ رَسُوْلِهِ. وِإِنَّهُ مَنْ أَسْلَمَ مِنْ يَهُوْدِىٍّ أَوْ نَصْرَانِىٍّ، فَإِنَّ لَهُ مِثْلَ مَا لَهُمْ، وَعَلَيْهِ مَثْلَ مَا عَلَيْهِمْ، وَمَنْ كَانَ عَلَى يَهُوْدِيِّتِهِ أَوْ نَصْرَانِيَّتِهِ، فَإِنَّهُ لاَ يُفْتَنُ عَنْهَا، وَعَلَيْهِ الْجِزْيَةُ، عَلَى كُلِّ حَالِمٍ، ذَكَرٍ أَوْ أُنْثَى، حُرٍّ أَوْ عَبْدٍ دِيْنَارٌ وَافٍ، أَوْ قِيْمَتُهُ مِنَ الْمَعَافِرِ أَوْ عِوَضُهُ ثِيَابًا، فَمَنْ أَدَّى ذَلِكَ إِلَى رَسُوْلِ اللهِ، فَإِنَّ لَهُ ذِمَّةُ اللهِ وَذِمَّةُ رَسُوْلِهِ، وَمَنْ مَنَعَهُ فَإِنَّهُ عَدُوٌّ لِلّهِ وَلِرَسُوْلِهِ.
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আল্লাহর রাসূল মুহাম্মাদ-এর পক্ষ থেকে হারিস ইবন আব্দ কুলাল, নু‘আইম ইবন আব্দ কুলাল, নু‘মান কায়ল যী রু‘আইন, হামাদান ও মা‘আফির-এর প্রতি।
আমি আপনাদের নিকট সেই আল্লাহর প্রশংসা করছি যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। আমার রোম ভূখণ্ড হতে প্রত্যাবর্তনের পর আপনাদের দূতগণ আমার নিকট এসে উপস্থিত হয়েছেন। তারা আমার সাথে মদীনায় সাক্ষাৎ করেছেন। আপনাদের দূত আপনাদের ইসলাম গ্রহণ ও পৌত্তলিকদের সাথে আপনাদের যুদ্ধের সংবাদ আমাকে অবগত করেছেন। আল্লাহ তা‘আলা আপনাদেরকে তাঁর হিদায়াত দ্বারা ধন্য করেছেন। যদি আপনারা সংশোধন হোন, আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করেন, নামায কায়েম করেন ও যাকাত আদায় করেন।
গনীমতের মধ্য থেকে আল্লাহ ও তাঁর রাসূলের হক এক পঞ্চমাংশ আদায় করবেন। আল্লাহ তা‘আলা মুসলমানদের সম্পদে যে যাকাত নির্ধারণ করেছেন তা হলো, নদী ও বৃষ্টি সিঞ্চিত জমিতে উশর বা এক দশমাংশ এবং সেচ সিঞ্চিত জমিতে অর্ধ উশর বা কুড়ি ভাগের এক ভাগ। প্রতি চল্লিশটি উটের যাকাত হচ্ছে একটি যুবতী উষ্ট্রী, ত্রিশটি উটের যাকাত একটি যুবক উট, প্রতি পাঁচটি উটের যাকাত একটি ছাগল এবং দশটি উটের যাকাত দুইটি ছাগল। প্রতি চল্লিশটি গরুর যাকাত হচ্ছে একটি গাভী এবং প্রতি ত্রিশটি গরুর যাকাত হচ্ছে একটি বাছুর। প্রতি চল্লিশটি ছাগলের যাকাত হচ্ছে একটি